News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
Image

অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

আগরতলা, ২ জানুয়ারি : রাজধানীর গোর্খাবস্তি এলাকায় রবিবার গরম জল করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃতার  বয়স আনুমানিক ৭৫ বছর। তার নাম জ্যোতি শীল। ঘটনার সময় ঘরে পরিবারের অন্য কোন লোক ছিলেন না।


জানা গেছে, ওই বৃদ্ধা গরম জল করার জন্য গ্যাসের চুল্লিতে আগুন ধরাতে যান। তখনই তার পরিধেয় কাপড়ে আগুন লেগে যায়। মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। ততক্ষণে তার শরীরের অধিকাংশই আগুনে ঝলসে গেছে। স্থানীয় লোকজন খবর পাঠান দমকল বাহিনীকে। দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃদ্ধার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top