News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড সংক্রমণ বাড়ছে, কিন্তু ভয় পাবেন না, আবেদন কেজরিওয়ালের
Image

কোভিড সংক্রমণ বাড়ছে, কিন্তু ভয় পাবেন না, আবেদন কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স) : রাজধানী দিল্লিতে কোভিড ক্রমশ বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে দিল্লিবাসীকে অযথা ভয় না পাওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক ভাষণে বলেন, “দিল্লিতে কোভিড সংক্রমণ বাড়ছে দ্রুত হারে। বর্তমানে শহরে অ্যাকটিভ কেসের সংখ্যা ৬৩৬০। আজ সম্ভবত ৩১০০ জন নতুন করে আক্রান্ত হবে।” এর পরে তিনি বলেন, শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র ২৪৬ জন। নতুন করে যাঁরা কোভিডে আক্রান্ত হচ্ছেন, বেশিরভাগের উপসর্গ খুব মৃদু, অথবা একেবারেই নেই।

একইসঙ্গে কেজরিওয়াল বলেন, কোভিডের দ্বিতীয় ওয়েভের তুলনায় তৃতীয় ওয়েভের তীব্রতা অনেক কম। তাঁর কথায়, “বর্তমানে বিভিন্ন হাসপাতালের অক্সিজেন বেডে মাত্র ৮২ জন ভর্তি আছেন। দিল্লি সরকার ৩৭ হাজার বেড তৈরি রেখেছে। আমি শহরবাসীকে বলতে চাই, কোভিড আক্রান্তরা হয় অ্যাসিম্পটোম্যাটিক অথবা তাঁদের উপসর্গ মৃদু। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই।”
দিল্লির আরও মুখ্যমন্ত্রী বলেন, দ্বিতীয় ওয়েভের তুলনায় এবার কমসংখ্যক কোভিড রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একইসঙ্গে মানুষকে সতর্ক করে তিনি বলেন, ২৯ ডিসেম্বর শহরে অ্যাকটিভ কেসের সংখ্যা ছিল ২ হাজার। ১ জানুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার। এই সময়ের মধ্যে অবশ্য হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কমেছে। তা থেকে বোঝা যায়, দ্বিতীয় ওয়েভের তুলনায় তৃতীয় ওয়েভ কম বিপজ্জনক।

প্রসঙ্গত, শনিবার রাজধানীতে কোভিডে আক্রান্ত হন ২৭১৬ জন। ২৪ ঘণ্টার মধ্যে সংক্রমণ বৃদ্ধি পায় ৫১ শতাংশ। ২১ মে-র পরে শহরে একই দিনে এত বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হননি। দিল্লি, হরিয়ানা ও আরও কয়েকটি রাজ্যে কোভিড ঠেকাতে চালু হয়েছে নাইট কার্ফু। দেশের মোট ২৩ টি রাজ্যে কোভিডের অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়ান্টের সন্ধান মিলেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top