News Flash

  • Home
  • Uncategorized
  • Covid19: করোনার বাড়বাড়ন্তে হরিয়ানায় জারি নিষেধাজ্ঞা, পাঁচ জেলায় বন্ধ স্কুল-কলেজ
Image

Covid19: করোনার বাড়বাড়ন্তে হরিয়ানায় জারি নিষেধাজ্ঞা, পাঁচ জেলায় বন্ধ স্কুল-কলেজ

চণ্ডীগড়, ২ জানুয়ারি (হি.স) : সারা দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে উদ্বেগ ঘনিয়েছে। করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। করোনা সংক্রমণের এই বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে হরিয়ানা সরকার বিভিন্ন বিধিনিষেধ জারির পথে হাঁটল। মহামারী সুরক্ষিত হরিয়ানার নয়া নির্দেশিকা অনুসারে, রাজ্যের পাঁচ জেলায় সিনেমা হল, থিয়েটার, স্কুল-কলেজ জিম পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়াও হরিয়ানা সরকার করোনা টিকাকে বাধ্যতামূলক করেছে। ভ্যাকসিন না নিলে কোনও পরিষেবা চালু না করার আর্জি জানানো হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের জারি করা নির্দেশে বলা হয়েছে, একমাত্র সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিদের সব্জির বাজারে প্রবেশ, গণ পরিবহণ, ধর্মস্থান, রেস্তোরাঁ ও অন্যান্য় স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে যে জেলাগুলিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেগুলি হল- গুরুগ্রাম, ফরিদাবাদ, পঞ্চকুল্লা, আম্বালা ও সোনিপত। সরকারি নির্দেশিকার পর এই জেলাগুলিতে স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও আরও কিছু জায়গায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পাঁচ জেলায় মল ও বাজার সন্ধে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে। সেইসঙ্গে সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই নিয়ন্ত্রণ বহাল করা হয়েছে বলে জানানো হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top