News Flash

Image

দুর্ঘটনায় গুরুতর আহত চার

বিশালগড়, ১ জানুয়ারি : বিশালগড়-র মধুপুর থানা এলাকার কেলানিয়া বাজার সংলগ্ন স্থানে শনিবার সকালে একটি যাত্রীবাহী অটো ও পণ্যবাহী ক্যান্টার অটোর মুখোমুখি সংঘর্ষে চার জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে একটি যাত্রীবাহী অটো কমলাসাগর থেকে মধুপুরের উদ্দেশ্যে যাত্রী নিয়ে আসছিল। কেনানিয়া বাজার সংলগ্ন এলাকায় এসে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ক্যান্টার অটোর সংগে যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় চারজন যাত্রী গুরুতরভাবে আহত হয়। চালকদের অসাবধানতা এবং দ্রুতগামীতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ ব্যাপারে মধুপুর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top