News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাউন সুগার সহ ধৃত দুই যুবক
Image

ব্রাউন সুগার সহ ধৃত দুই যুবক

বিশালগড়, ১ জানুয়ারি : বিশালগড়ের ধনছড়িতে ব্রাউন সুগার সহ ২ যুবককে হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। ধৃত দুই যুবকের নাম বিরজিত দেববর্মা ও সজল দাস। শনিবার ইংরেজি নববর্ষের দিন বিশাল গড়ের ধনছড়িতে ব্রাউন সুগার বিক্রি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছে দুই যুবক।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় ব্রাউন সুগার সহ নানা নেশাজাতীয় সামগ্রী বিক্রি করে আসছিল ওই দুই যুবক। স্থানীয় মানুষজন তাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন। এলাকার যুব সমাজ নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে। তাদেরকে আটক করার জন্য বেশ কিছুদিন ধরেই ওৎ পেতে বসেছিলেন স্থানীয় বাসিন্দারা।

ইংরেজি নববর্ষের দিন সকালে ওই দুই যুবক এলাকায় ঘোরাফেরা করতে থাকলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করেন। তাদেরকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত দু’বছর ধরে এলাকায় এ ধরনের নেশাজাতীয় সামগ্রীর রমরমা চলেছে। বহু পরিবারের যুবকরা নেশার কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। তাতে এলাকার মানুষজন রীতিমতো উদ্বিগ্ন। 


আটক – নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন। বিশালগড় থানার পুলিশ এনডিপিএস ধারায় আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিশালগড় থানার পুলিশ জানিয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top