News Flash

  • Home
  • Uncategorized
  • এনএলএফটি-র দুই সক্রিয় সদস্যের আত্মসমর্পণ, এক বছরে ৩৫ কোটির অধিক মূল্যের নেশা ও পাচার সামগ্রী আটক : বিএসএফ
Image

এনএলএফটি-র দুই সক্রিয় সদস্যের আত্মসমর্পণ, এক বছরে ৩৫ কোটির অধিক মূল্যের নেশা ও পাচার সামগ্রী আটক : বিএসএফ

আগরতলা, ১ জানুয়ারি (হি. স.) : নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন এনএলএফটি(বিএম) গোষ্ঠির দুই সক্রিয় সদস্য আজ আত্মসমর্পণ করেছেন। বিএসএফের আইজি সুশান্ত কুমার নাথ তাঁদের উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়েছেন। এদিকে, আজ একটি রিভলভার ও গোলাবারুদ এবং ৫২০০টি ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করেছে বিএসএফ। সাথে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এক বছরের সাফল্যের খতিয়ান সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন।


এদিন তিনি বলেন, খোয়াই জেলায় চাম্পাহাওরের বাসিন্দা ক্ষিতিশ দেব্বর্মা এবং স্বপন দেব্বর্মা দুই এনএলএফটি সদস্য আজ আত্মসমর্পণ করেছেন। তিনি জানান, ক্ষিতিশ দেব্বর্মা ২০১৯ সালে এবং স্বপন দেব্বর্মা ২০২০ সালে এনএলএফটি(বিএম) গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন। তাঁর দাবি, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৩১ জন এনএলএফটি উগ্রপন্থী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তাঁদের মধ্যে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে ২৩ জন, ২০২১ সালে ছয় জন এবং আজ দুই জন আত্মসমর্পণ করেছেন।


এদিকে, আজ বিএসএফের গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে এনসি নগর বিওপি এবং ১৩৩ নম্বর ব্যাটেলিয়ান ও স্থানীয় থানার পুলিশের যৌথ অভিযানে সিপাহীজলা জেলায় সোনামুড়া থানাধীন দুর্গাপুর গ্রামে সুমন মিয়ার বাড়ি থেকে ৫২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য ২৬ লক্ষ টাকা। সাথে একটি রিভলভার ও একটি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিন তিনি দাবি করেন, গত এক বছরে প্রচুর নেশা সামগ্রী, গবাদী পশু পাচারের সময় উদ্ধার করেছে বিএসএফ। যার বাজারমূল্য ৩৫ কোটি ৬৪ লক্ষ ১৭ হাজার ১৩১ টাকা। এছাড়া, ৪৫ লক্ষ ৭ হাজার ৩৯টি গাজা গাছ ধ্বংস করা হয়েছে। শুধু তাই নয়, সীমান্ত অপরাধের সাথে জড়িত এবং বেআইনি অনুপ্রবেশের দায়ে ৯৮ জন বাংলাদেশী নাগরিক এবং ১২০ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিএসএফ

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top