নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): এটিএম পরিষেবায় বাড়ছে চার্জ, এবার থেকে প্রতি লেনদেনে গুণতে হবে ২১ টাকা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর সম্মতি পাওয়ার পর, সমস্ত ব্যাঙ্কের এটিএম পরিষেবার চার্জ বেড়েছে শনিবার থেকেই। ২০২১ সালের ১০ জুন আরবিআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ব্যাঙ্কগুলিকে এটিএম পরিষেবার চার্জ ২১ টাকা বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।
তবে, প্রতি মাসে আর্থিক ও আর্থিক নয় এমন লেনদেনের ক্ষেত্রে বিনামূল্যে ৫ বার এটিএম ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। অন্যান্য এটিএম থেকেও তিনবার বিনামূল্যে পরিষেবা নিতে পারবেন গ্রাহকরা। এর আগে ২০১২ সালের আগস্ট মাসে এটিএম লেনদেনের চার্জে পরিবর্তন আনা হয়েছিল।



















