শ্রীনগর, ১ জানুয়ারি (হি.স.): ফের তাপমাত্রার পারদ কিছুটা চড়ল কাশ্মীর উপত্যকায়, একটু তাপমাত্রা বেড়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও। তাপমাত্রা বাড়লেও, কাশ্মীর ও লাদাখের সর্বত্রই হিমাঙ্কের নীচে তাপমাত্রার পারদ। কাশ্মীরের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ থেকে ৬ জানুয়ারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীরে।
শুক্রবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৪ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৬ ডিগ্রি, পহেলগামেও মাইনাস ৬ ডিগ্রি। লাদাখ এই মুহূর্তে সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে, লেহ-তে শুক্রবার রাতের তাপমাত্রা ছিল মাইনাস ১৩.২ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১২.৩ ডিগ্রি এবং দ্রাসে তাপমাত্রা একটু বেড়ে মাইনাস ১৬.৮ ডিগ্রিতে পৌঁছেছে।



















