News Flash

  • Home
  • Uncategorized
  • কৈখালিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত রংয়ের কারখানা, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন
Image

কৈখালিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত রংয়ের কারখানা, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

কলকাতা, ১ জানুয়ারি (হি. স.) : কৈখালিতে বিধ্বংসী আগুনে প্রায় ভস্মীভূত রংয়ের কারখানায়। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। এছাড়াও বিপর্যয় মোকাবিলা বাহিনীও ওই রং কারখানায় পৌঁছেছে। আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং স্থানীয় বিধায়ক অদিতি মুন্সি।

জানা গেছে, শনিবার সকালে কৈখালির ওই রং কারখানা থেকে কালো ধোঁয়া বেরতে দেখে যায়। মুহূর্তের মধ্যে প্রায় গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। তারপরই সকলের নজরে আসে আগুনের লেলিহান শিখা। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল পৌঁছতে বেশ খানিকটা সময় নষ্ট হয়। তা সত্ত্বেও খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে প্রথমে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে আগুন ক্রমশ ছড়াতে শুরু করে। এখনও পর্যন্ত ঘটনাস্থলে দমকলের ইঞ্জিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫।

দমকল কর্মীরা রঙের কারখানার দরজা ভেঙে ভিতরে ঢোকেন। তবে কালো ধোঁয়ার কারণে আগুনের উৎসস্থলে পৌঁছনো এখনও সম্ভব হয়নি। দমকল কর্মীদের অনুমান, কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। জলের পাশাপাশি ফোম দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন রংয়ের কারখানার পাশে গেঞ্জি কারখানায় ছড়িয়ে পড়েছে। আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কাও এড়ানো যাচ্ছে না। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এদিকে, রং কারখানার পাশেই দমদম বিমানবন্দরের পাঁচিল। তবে বিমানবন্দর থাকায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top