News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানার ভিওয়ানিতে ধসে চাপা পড়ল কয়েকটি গাড়ি; আহত দু’জন, নিখোঁজ ১০
Image

হরিয়ানার ভিওয়ানিতে ধসে চাপা পড়ল কয়েকটি গাড়ি; আহত দু’জন, নিখোঁজ ১০

হিসার, ১ জানুয়ারি (হি.স.): হরিয়ানার ভিওয়ানি জেলায় ভূমিধসের নীচে চাপা পড়ল খনির কাজে ব্যবহৃত কয়েকটি গাড়ি। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তোশাম ব্লকের দাদাম মাইনিং অঞ্চলে। এই ঘটনায় আহত হয়েছেন দু’জন, এছাড়াও কমপক্ষে ১০ জন নিখোঁজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, উদ্ধারকাজ চলছে। মর্মান্তিক এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান হরিয়ানার কৃষি মন্ত্রী জে পি দালাল। কৃষি মন্ত্রী জানিয়েছেন, কয়েকজনের মৃত্যু হয়েছে। ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। যে কয়েকজনকে বাঁচানো সম্ভব সেই চেষ্টা চলছে।

হরিয়ানা পুলিশ জানিয়েছে, খনির কাজে ব্যবহৃত কয়েকটি গাড়ি শনিবার ভূমিধসের কবলে পড়ে যায়। তোশাম ব্লকের দাদাম মাইনিং অঞ্চলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top