News Flash

  • Home
  • Uncategorized
  • মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ১২, আহত কমপক্ষে ১৩ জন
Image

মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ১২, আহত কমপক্ষে ১৩ জন

জম্মু, ১ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাটরায় মাতা বৈষ্ণোদেবী মন্দির ভবনে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন অন্ততপক্ষে ১২ জন পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের নারাইনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোররাত ২.৪৫ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃতরা দিল্লি, হরিয়ানা, পঞ্জাব ও একজন জম্মু-কাশ্মীরের বাসিন্দা। কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের ব্লক মেডিকেল অফিসার গোপাল দত্ত জানিয়েছেন, “কাটরার মাতা বৈষ্ণোদেবী মন্দির ভবনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। ১৩ জনকে আহত অবস্থায় নারাইনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

জম্মু ও কাশ্মীরের মাতা বৈষ্ণোদেবী মন্দিরে প্রতি বছর ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি অতিরিক্ত ভিড় হয়। কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় ১৪-১৫ কিলোমিটার যেতে হয় বৈষ্ণোদেবীর দর্শন পাওয়ার জন্য। অনেকেই ওই পথ ঘোড়ার চড়ে যান। পাহাড়ি পথের প্রায় পুরোটাই রাস্তা করা হয়েছে। খাদের দিকে রেলিং এবং জাল দিয়ে ঘেরা। তবে মন্দিরের ভেতরে পথ সঙ্কীর্ণ। সেখানে সাধারণ সময়েই ভিড় থাকে। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের এবং ১৩ জন আহত হয়েছেন। ভোররাত ২.৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে, প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোনও একটি বিষয়কে নিয়ে ট্রাক শুরু হয়, এরপরই একে-অপরকে ধাক্কা দিলে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে।

মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ অনেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিজনকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের পরিজনদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে জম্মু-কাশ্মীর সরকারও। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, মৃতদের পরিজনকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা এবং আহতদের পরিজনকে দেওয়া হবে ২ লক্ষ টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top