News Flash

  • Home
  • Uncategorized
  • LPG: বছরের শুরুতেই সুখবর! অনেকটাই সস্তা বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম
Image

LPG: বছরের শুরুতেই সুখবর! অনেকটাই সস্তা বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): নতুন বছরের শুরুতেই দেশবাসীর জন্য সুখবর! অনেকটাই দাম কমল ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। একধাক্কায় ১০২.৫০ টাকা কমানো হয়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। তবে ঘরোয়া রা্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। এর আগে ডিসেম্বর ২০২১-এ বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম প্রায় ১০০ টাকা বেড়েছিল, কিন্তু নতুন বছরের শুরুতেই সুখবর! বছরের প্রথম দিন থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

দাম কমার পর দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য এখন ১৯৯৮.৫০ টাকা, বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে রেস্তোরাঁ ও হোটেল মালিকরা বেশ কিছুটা স্বস্তি পেলেন। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে ২০৭৭ টাকা হয়েছে। এই দাম কমায় সাধারণ মানুষের পকেট কিছুটা হলেও বাঁচতে চলেছে, কারণ এই বাণিজ্যিক সিলিন্ডারগুলি মূলত হোটেল-রেস্তোরাঁগুলিতেই বেশি ব্যবহৃত হয়। ক্রেতাদের বিলের অঙ্কও কমবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top