News Flash

  • Home
  • Uncategorized
  • Mansukh Mandavya: শিশুরা সুরক্ষিত, তো দেশের ভবিষ্যৎও নিরাপদ : মনসুখ মান্ডব্য
Image

Mansukh Mandavya: শিশুরা সুরক্ষিত, তো দেশের ভবিষ্যৎও নিরাপদ : মনসুখ মান্ডব্য

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): নতুন বছরের শুরুতেই ১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকার জন্য কোউইন পোর্টালে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। নতুন এই সূচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানালেন, শিশুরা সুরক্ষিত, তো দেশের ভবিষ্যৎও নিরাপদ। টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নববর্ষ উপলক্ষ্যে শনিবার থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকার জন্য কোউইন পোর্টালে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। মনসুখ মান্ডব্য আহ্বান জানিয়েছেন, পরিজনদের কাছে আমার অনুরোধ, যোগ্য শিশুদের টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন করুন।

১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের টিকার জন্য নতুন বছরের পয়লা দিন থেকেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। কোউইন পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড-সহ অন্যান্য সচিত্র পরিচয়পত্রের পাশাপাশি দশম শ্রেণির আইডি কার্ডও গৃহীত হবে। আগামী ৩ জানুয়ারি (সোমবার) থেকে ভারতে ১৫ থেকে ১৮ বয়সী শিশুদের টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top