News Flash

  • Home
  • Uncategorized
  • ভার্চুয়ালি নির্বাচনী জনসভার জন্য প্রস্তুত বিজেপি : শেখাওয়াত
Image

ভার্চুয়ালি নির্বাচনী জনসভার জন্য প্রস্তুত বিজেপি : শেখাওয়াত

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): আগামী বছরই উত্তর প্রদেশ, পঞ্জাব, গোয়া-সহ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সময় ভারতে হানা দিয়েছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ফলে রাজনৈতিক জনসভা করা নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানালেন, ভার্চুয়ালি নির্বাচনী জনসভার জন্য প্রস্তুত বিজেপি। উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় বিজেপির ভার্চুয়ালি জনসভার কথা বলেছেন তিনি।

ওমিক্রন পরিস্থিতিতে রাজনৈতিক সভা করা নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, এ বিষয়ে (নির্বাচন জনসভা) সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, আমরা সমস্ত নির্দেশিকা মেনে চলব। বিজেপি ভার্চুয়াল জনসভার জন্য প্রস্তুত রয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময়ও আমরা ভার্চুয়ালি জনসভা করেছিলাম।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top