News Flash

  • Home
  • Uncategorized
  • বিপদমুক্ত ‘বচপন কা পেয়ার’ গানের খুদে, আপাতত ভর্তি হাসপাতালেই
Image

বিপদমুক্ত ‘বচপন কা পেয়ার’ গানের খুদে, আপাতত ভর্তি হাসপাতালেই

সুকমা, ২৯ ডিসেম্বর (হি.স.): ‘বচপন কা পেয়ার’ গানটি গেয়ে এখন বিখ্যাত ছত্তিশড়ের খুদে গায়ক সহদেব দিরদো। মাথায় গুরুতর আঘাত পেয়ে সে এখন হাসপাতালে ভর্তি। মঙ্গলবার বাইকে করে যাওয়ার সময়ে বাইক থেকে পড়ে যায় সে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে জগদলপুরের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাত পেয়েছে সহদেব। তবে, এখন বিপদমুক্ত। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

‘বচপন কা পেয়ার’ গানটি নেটমাধ্যমে চার দিকে ছড়িয়ে পড়ার পরে বলি গায়ক এবং সুরকার বাদশা এই খুদেকে নিয়ে গানটি নতুন করে তৈরি করেছিলেন। বাদশার সৌজন্যের সহদেব জনপ্রিয়তা পায়। মঙ্গলবার বালিতে পিছলে যাওয়ার কারণে সহদেবের মোটরবাইক পিছলে যায়, মাথায় চোট পায়। বুধবার চিকিৎসকরা জানিয়েছেন, সহদেব এখন বিপদমুক্ত। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top