News Flash

  • Home
  • Uncategorized
  • স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ঠকানোর দায়ে দুই প্রতারক পুলিশের জালে
Image

স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ঠকানোর দায়ে দুই প্রতারক পুলিশের জালে

বিশালগড়, ১৪ ডিসেম্বর : স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের কাছে প্রতারণা করে টাকা আনতে গিয়ে হাতেনাতে আটক হল প্রতারক শ্যালক ও ভগ্নিপতি। দুজনকে আটক করে প্রতারণার মামলা গ্রহণ করে আদালতে সোপর্দ করেছে বিশালগড় থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধের স্বাক্ষর নকল করে এবং ত্রিপুরা স্টেট সোসাইটি ফর সাইন্স এন্ড টেকনোলজির প্যাড নকল করে চেচুড়ীমাই হাইস্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা তুলতে গিয়ে  হাতেনাতে আটক হল দুই প্রতারক। তারা সম্পর্কে  শ্যালক এবং ভগ্নিপতি। তাদের বাড়ি সিপাহী জলা জেলার নলছড় বিধানসভার বগাবাসা এলাকায়। তাদের নাম হল জীবন রায় ও শান্ত দাস।
এই দুই যুবক স্মার্ট ইন্ডিয়া ওয়ালেট নামে একটি এনজিওর কর্মকর্তা হিসেবে নিজেদের পরিচয় দেন। ওই এনজিও-র নামে বিভিন্ন স্কুল থেকে টাকা তুলেছে। চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছ থেকেও তারা টাকা তুলেছে। গতবছরও সিপাহীজলা জেলার একটি স্কুল থেকে টাকা তুলেছে এই দুই প্রতারক।
পুলিশের দাবি, বিভিন্ন স্কুলে গিয়ে প্রধান শিক্ষকদের জেলা শিক্ষা আধিকারিকের স্বাক্ষর করা অনুমতি পত্র দেখিয়ে তারা স্কুলে প্রবেশ করেন। বাস্তবে সেই অনুমতি পত্র সম্পূর্ণ ভুয়ো। জেলা শিক্ষা আধিকারিক এধরনের অনুমতিপত্র দেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি এসব বিষয়ে কিছুই জানেন না বলেও স্পষ্টভাবেই দাবি করেছেন।  
অভিযোগে জানা গেছে, দুই প্রতারক চেচুড়ীমাই স্কুলের প্রধান শিক্ষককে বলেছে জেনারেল নলেজ এর উপর ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেবে। পরীক্ষায় যারা ৮০ শতাংশের উপরে নম্বর পাবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে।  ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ক্যাটাগরি অনুযায়ী ফি নেওয়া হবে। তখন স্কুলের প্রধান শিক্ষক হীরালাল দেববর্মার সন্দেহ হয়। তিনি বিষয়টি জেলা শিক্ষা আধিকারিকের নজরে নেন।
জেলা শিক্ষা আধিকারিক বলেন, তিনি এমন কোনো নির্দেশ দেননি। সঙ্গে সঙ্গে  জেলা শিক্ষা আধিকারিক এবং অন্যান্য অফিসাররা তাদেরকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় খবর দেন। জেলা শিক্ষা  আধিকারিক নিজে এই দুই যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। দুই প্রতারককে মেডিকেল করিয়ে রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানা ওসি পান্নালাল সেন।
এদিকে জেলা শিক্ষা আধিকারিক বলেন, তারা প্রথম অবস্থায় ধরা পড়ে যাওয়াতে অল্পেতে রক্ষা পেয়েছে জেলার অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা। তবে বিষয়টি হীরালাল দেববর্মার নজরে না আসলে এই প্রতারক চক্র অনেক স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যেত।
এর পেছনে বড় ধরনের চক্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয় পুলিশ তদন্ত করে প্রতারক চক্রের মূল পাণ্ডাদের আটক করতে পারে কিনা। সিপাহী জলা জেলার এই ঘটনা দেখে অন্যান্য জেলা গুলি সতর্ক হয়ে গিয়েছে। প্রতারণা আজ সর্বস্তরে পৌঁছে গিয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top