News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদের উভয়কক্ষেই পাশ কৃষি আইন প্রত্যাহার বিল, তুমুল হাঙ্গামা বিরোধীদের
Image

সংসদের উভয়কক্ষেই পাশ কৃষি আইন প্রত্যাহার বিল, তুমুল হাঙ্গামা বিরোধীদের

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): কথা দিয়ে কথা রাখল নরেন্দ্র মোদী সরকার। সংসদের উভয়কক্ষেই পাশ হয়ে গেল তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১। বিরোধীদের তুমুল হই-হট্টগোলের মধ্যেই সোমবার লোকসভায় তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বিরোধীদের তুমুল হইচইয়ের মধ্যেই ধ্বনি ভোটে লোকসভায় পাশ হয়ে যায় তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১। কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে এদিন লোকসভায় আলোচনার দাবি জানান কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। আলোচনার দাবি জানান তৃণমূল সাংসদরাও। শেষমেশ তুমুল হইচইয়ের মধ্যেই লোকসভায় পাশ হয়ে যায় তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১।

লোকসভার পর তা তোলা হয় রাজ্যসভায়। রাজ্যসভাতেও তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। লোকসভার মতো রাজ্যসভাতেও চলতে থাকে তুমুল হাঙ্গামা। এরপর রাজ্যসভাতেও পাশ হয়ে যায় তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। এদিন অধিবেশন শুরু হতেই কৃষি আইন প্রত্যাহার-সহ নানা বিষয়ে আলোচনার দাবি জানান বিরোধী সাংসদরা। তুমুল হই-হট্টগোলের কারণে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন, একটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন। বারোটার পর লোকসভার অধিবেশন শুরু হলে, সংসদের নিম্নকক্ষে তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বিরোধীদের তুমুল হইচইয়ের মধ্যেই লোকসভায় পাশ হয়ে যায় তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১। এরপর স্লোগান চলতে থাকে, তাই দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। এদিন তুমুল হাঙ্গামার জন্য মঙ্গলবার বেলা এগারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top