News Flash

  • Home
  • Uncategorized
  • Vote : পুর ও নগরে আধিপত্য বিজেপির, ভোটের নিরিখে সিপিএম দ্বিতীয়, তৃণমূল তৃতীয় স্থানে, কংগ্রেস নেমে দুই শতাংশে
Image

Vote : পুর ও নগরে আধিপত্য বিজেপির, ভোটের নিরিখে সিপিএম দ্বিতীয়, তৃণমূল তৃতীয় স্থানে, কংগ্রেস নেমে দুই শতাংশে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ ত্রিপুরায় সাঙ্গ হল পুর ও নগর সংস্থার নির্বাচন৷ ফলাফলে বিজেপির বিরাট জয়ে বিরোধীরা কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গেছে৷ ত্রিপুরায় রাজনৈতিক ইতিহাসে বিরোধী শিবিরে এত বড় বিপর্যয় অতীতে কখনও দেখেননি রাজ্যবাসী৷ স্বাভাবিক ভাবেই এই ফলাফল ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে শাসকদল বিজেপিকে অনকে রসদ যোগাবে, তা অস্বীকার করার কোনও উপায় নেই৷ ১১২টি আসনে আগেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রয়েছে৷ আজ ২২২টি আসনে বিজেপি ২১৭টি আসনে জয় হাসিল করেছে৷ সার্বিক জয়ের হার ৯৮.৫০ শতাংশ৷

আজ তিনটি পুর ও নগর সংস্থা বাদে সবকটিতে বিজেপি ১০০ শতাংশ জয়ী হয়েছে৷ ফলাফলের নিরিখে সিপিএম দ্বিতীয় এবং তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে রয়েছে৷ কংগ্রেস দুই শতাংশে নেমে এসেছে৷
পুর ও নগর সংস্থা নির্বাচনে বিজেপি উদয়পুর, শান্তিরবাজার, মোহনপুর, রানিরবাজার, কমলপুর এবং বিশালগড় পুর ও নগর সংস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে৷ এছাড়া, খোয়াই ৭-টি আসনে, জিরানিয়ায় ১০টি আসনে, ধর্মনগরে ১-টি আসনে এবং মেলাঘরে ২-টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে৷ আজ মোট ২২২টি আসনে নির্বাচনের গণনা হয়েছে৷ তাতে বিজেপি ২১৭টি আসনে জয়ী হয়েছে, জয়ের হার ৯৭.৪ শতাংশ৷ সব মিলিয়ে ৩৩৪টি আসনের মধ্যে বিজেপি ৩২৯টি আসনে জয় হাসিল করেছে, জয়ের হার ৯৮.৫০ শতাংশ৷


ফলাফলের সার্বিক বিশ্লেষণ করে দেখা গেছে, একমাত্র আমবাসা পুর পরিষদে বিজেপির তুলনামূলক খারাপ ফলাফল হয়েছে৷ কারণ সেখানে বিজেপি ১৫টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হতে পেরেছে৷ বাকি তিনটি আসনে সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং তিপ্রা মথা একটি করে আসনে জয়ী হয়েছে৷ এছাড়া পানিসাগর ও কৈলাসহরে বিজেপি একটি করে আসনে পরাজিত হয়েছে৷ তবে, পুর নিগমে ৫১টি আসনে সবকটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন৷
নির্বাচনী ফলাফলে ভোটের হারে বিজেপি ৫৯.০১ শতাংশ, বামফ্রন্ট ১৯.৬৫ শতাংশ, তৃণমূল কংগ্রেস ১৬.৩৯ শতাংশ, কংগ্রেস ২.০৭ শতাংশ, অন্যান্য ০.১৭ শতাংশ, নির্দল ০.৯৯ শতাংশ এবং নোটা ১.৭২ শতাংশ ভোট পেয়েছে৷ প্রসঙ্গত, ২০১৫ সালে পুর ও নগর সংস্থা নির্বাচনে বামেরা ৯৪ শতাংশ আসনে জয়ী হয়েছিলেন৷ আগরতলা পুর নিগমে ৪৯টি ওয়ার্ডের মধ্যে ৪৫টি ওয়ার্ডে বামেরা জয়ী হয়েছিলেন৷ এছাড়া ১২টি পুর পরিষদ এবং ৬-টি নগর পঞ্চায়েতেও বামেরাই দখল করেছিলেন৷ সব মিলিয়ে ৩১০টি আসনে ২৯১টি আসনে বামফ্রন্ট, ১৩টি আসনে কংগ্রেস এবং ৪টি আসনে বিজেপি জয়লাভ করেছিল৷ কিন্তু এ বছর বামেরা প্রায় ধুলিস্যাত হয়ে গেছেন৷

Releated Posts

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, সরকার গঠনের পথে দল; ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক প্রবণতা থেকেই…

ByByNews Desk May 4, 2026

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top