News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর মুখই বাংলায় শিল্প আনবে : দিলীপ ঘোষ
Image

মোদীর মুখই বাংলায় শিল্প আনবে : দিলীপ ঘোষ

কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যের বার্ষিক শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই নিয়েই তৃণমূলকে খোঁচা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বললেন, ”মোদীর মুখই বাংলায় শিল্প আনবে।” আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পৌর নিগমের ভোট। এরই মাঝে দিল্লি সফরে যাচ্ছেন দিলীপ ঘোষ। দিল্লি সফরে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বৃহস্পতিবার দিলীপ বলেন, ”মোদীর মুখই বাংলায় শিল্প আনবে।”


দিলীপ ঘোষ আরও বলেন, ”বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আদৌ প্রধানমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন কি-না! আসবেন বলেছেন কি-না তা প্রমাণ সাপেক্ষ বিষয়। মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে এই তথ্য দিয়েছেন। ভিতরে কি কথা হয়েছে আমরা জানি না। উনি যা বলেন তা সত্যি বলেন কি-না সন্দেহ। প্রধানমন্ত্রী এখনও কিছু বলেননি। তাও বলব যদি উনি আসেন তাহলে রাজ্যের পক্ষে ভালো। মমতার এটাই ১০ বছর আগে করা উচিত ছিল। মোদীজির ইমেজে গুজরাত আজ কী হয়ে গি্যেছে। মোদী মানেই শিল্প আর উন্নয়ন। তাই মোদীকে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন তৎপর হয়েছেন। যদি এটা হয়, তাহলে বাংলার ছেলেরা চাকরি পাবে। বাংলার অর্থনীতি চাঙ্গা হবে। তবে আমি জানি না এটা কতটা ঠিক।”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top