News Flash

  • Home
  • Uncategorized
  • নৌবাহিনীতে অন্তর্ভুক্ত আইএনএস ভেলা, করমবীর বললেন শক্তি বাড়ল ভারতের
Image

নৌবাহিনীতে অন্তর্ভুক্ত আইএনএস ভেলা, করমবীর বললেন শক্তি বাড়ল ভারতের

মুম্বই, ২৫ নভেম্বর (হি.স.): আরও শক্তিশালী হল ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল আইএনএস ভেলা। মুম্বইয়ে নৌবাহিনীর ডকইয়ার্ডে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিংয়ের উপস্থিতিতে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল চতুর্থ স্করপেন-শ্রেণির সাবমেরিন আইএনএস ভেলা। এদিন সকালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার পর আইএনএস ভেলায় ওঠেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। শত্রু জাহাজ আক্রমণ করার জন্য আইএনএস ভেলার ১৮টি টর্পেডো রয়েছে। এতে টর্পেডোর পরিবর্তে ৩০টি সামুদ্রিক টানেলও স্থাপন করা যেতে পারে, যাতে শত্রুর জাহাজ ধ্বংস করা যায়। এই সাবমেরিনটি শত্রু জাহাজ ধ্বংস করার জন্য ক্ষেপণাস্ত্র দিয়েও সজ্জিত, যা চোখের পলকে শত্রুকে নির্মূল করতে পারে।

এদিন নৌ প্রধান বলেছেন, পি-৭৫ প্রোজেক্ট দুই দেশের (ভারত-ফ্রান্স) মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ঐক্যের প্রতিনিধিত্ব করছে এবং আজকের এই কমিশনিং স্থায়ী অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেল। নৌ প্রধান আরও বলেছেন, আইএনএস ভেলার সাবমেরিন অপারেশনের সম্পূর্ণ স্পেকট্রাম করার ক্ষমতা রয়েছে। বর্তমানের গতিশীল ও জটিল নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভেলার ক্ষমতা এবং ফায়ারপাওয়ার ভারতের সামুদ্রিক নিরাপত্তায় নৌবাহিনীর ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আইএনএস ভেলা ৭৫ মিটার লম্বা এবং ওজন ১৬১৫ টন। সমুদ্রের নীচে ৩৭ কিলোমিটার (২০ নটিক্যাল মাইল) গতিতে চলতে পারে। ভেলা একবারে সমুদ্রের তলদেশে ১০২০ কিমি (৫৫০ নটিক্যাল মাইল) দূরত্ব অতিক্রম করতে পারে এবং বেস ছেড়ে যাওয়ার পরে ৫০ দিন সমুদ্রে থাকতে পারে। চোখের পলকে আইএনএস ভেলা ধ্বংস করবে শত্রু জাহাজ!

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top