News Flash

  • Home
  • Uncategorized
  • জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দিলেন পূজা
Image

জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দিলেন পূজা

আগরতলা, ২৫ নভেম্বর (হি. স.) : জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মঙ্গল কামনায় পূজা দিলেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে৷ পূজা দেওয়ার পর তিনি বলেন, ত্রিপুরায় আসার পর থেকে জন্মদিনে মাতার চরণে শ্রদ্ধা নিবেদন করছি৷ মায়ের কাছে মঙ্গল কামনা করেছি৷ ত্রিপুরাবাসীর মঙ্গল চেয়েছি৷ এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য শুভেচ্ছা জানিয়েছেন৷
১৯৭১ সালের ২৫ নভেম্বর অধুনা পূর্ব পাকিস্তানে জন্ম হয়েছিল বিপ্লব কুমার দেবের৷ ২০১৮ সালে ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন৷ আজ তিনি সকালে সপরিবারে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেন৷
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন৷ এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্রিপুরার পরিশ্রমী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাচ্ছি৷ তাঁর নেতৃত্বে ত্রিপুরা বিভিন্ন ক্ষেত্রে দ্রুত উন্নতি করছে৷ আমি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের প্রার্থনা করছি৷
অসমের মুখ্যমন্ত্রী তথা নেডার আহবায়ক ড. হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজ্যের জনগণের প্রতি আপনার অকৃত্রিম অবদান সকলকে অনুপ্রাণিত করবে৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথও বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর মঙ্গল কামনা করেছেন৷
এছাড়া, কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল, কিরেন রিজিজু, ড. মনসুখ মন্দাভিয়া, হরদীপ সিং পুরি, ড. জিতেন্দ্র সিং সহ অন্যান্যরা বিপ্লব কুমার দেবকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top