News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নির্বাচন সমাপ্ত হলেই বিধায়ক সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল : ত্রিপুরা বিজেপি
Image

পুর নির্বাচন সমাপ্ত হলেই বিধায়ক সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল : ত্রিপুরা বিজেপি

আগরতলা, ২৩ নভেম্বর (হি. স.) : পুর নির্বাচন সমাপ্ত হলেই দলবিরোধী কাজের জন্য বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল৷ কারণ, বিরোধীদের সুর তাঁর গলায় শুনতে পাচ্ছে বিজেপি৷ আজ সাংবাদিক সম্মেলনে বিস্ফোরণ ঘটানোর কয়েক ঘন্টার মধ্যেই সুদীপ রায় বর্মণকে কড়া বার্তা দিয়েছে ত্রিপুরায় শাসক দল বিজেপি৷

এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, পুর নির্বাচনের সরব প্রচার আজ সমাপ্ত হয়েছে৷ এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ঘটনায় দলীয় বিধায়ক সুদীপ রায় বর্মণ সাংবাদিক সম্মেলন করে কিছু বিষয় তুলে ধরেছেন৷ তাতে, উল্লসিত তৃণমূল কংগ্রেস হইহই করে সুদীপ বাবুকে সমর্থন করেছেন৷ তিনি কটাক্ষের সুরে বলেন, সুদীপ রায় বর্মণের গলায় বিরোধীদের সুর শুনা যাচ্ছে৷ কারণ, বিরোধীদের ফায়দা দিতেই তিনি আজ সাংবাদিক সম্মেলন করেছেন৷ স্বাভাবিকভাবেই তাতে বিরোধীরা ইন্ধন পাবেন৷

সুব্রত বাবু আজ সাফ জানালেন, বিধায়ক সুদীপ রায় বর্মণ বিজেপির দলীয় শৃঙ্খলা অনুধাবন করতে পারেন না৷ তাই, দলের অনুমতি না নিয়েই সাংবাদিক সম্মেলন ডেকে বেফাস মন্তব্য করেছেন৷ শুধু তাই নয়, তিনি ব্যক্তি আক্রমণ করেছেন৷ সুব্রত-র কথায়, আজ নানা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ বাবু মুখ্যমন্ত্রীর দিকে আঙ্গুল তুলেছেন৷ তিনি বলেন, দলের সাথে দুরত্ব সুদীপ বাবুই তৈরী করেছেন৷ তাকে নির্বাচনের কাজে ডাকা হয় না বলে অভিযোগ করেছেন তিনি৷ অথচ, পুর নির্বাচনের কমিটিতে তিনি রয়েছেন৷ তাঁকে একাধিকবার ডাকা হলেই তিনি কখনই বৈঠকে যোগ দিতে আসেননি৷

এদিন সুব্রত চক্রবর্তী সাফ জানিয়েছেন, দলের নজরে সমস্ত বিষয় রয়েছে৷ তাই, পুর নির্বাচন সমাপ্ত হলেই সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ কারণ, তাঁর বিরুদ্ধে দলবিরোধী বহু কাজের অভিযোগ রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, সমস্ত অভিযোগের দল বিশ্লেষণ করছে৷ যথা সময়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top