News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় পা রাখলেন অভিষেক, সন্ত্রাস নিয়ে নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে, বিমান বন্দরে পরিত্যক্ত ব্যাগ উদ্ধারে আতঙ্ক
Image

ত্রিপুরায় পা রাখলেন অভিষেক, সন্ত্রাস নিয়ে নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে, বিমান বন্দরে পরিত্যক্ত ব্যাগ উদ্ধারে আতঙ্ক

আগরতলা, ২২ নভেম্বর (হি. স.) : ত্রিপুরায় পা রাখলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিমান বন্দরে নেমেই তিনি সরাসরি বিজেপি এবং ত্রিপুরা সরকারের বিরুদ্ধে তোপ দাগেন৷ আগাগোড়া তাঁর নিশানায় ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিকে, বিমান বন্দরের ভিআইপি পার্কিংয়ে পরিত্যক্ত একটি ব্যাগ উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছিল৷ কিন্ত, পুলিশ এবং বোম স্কোয়াড ব্যাগটি পরীক্ষা করে ভয়ের কোন কারণ নেই বলে জানিয়েছে৷


এদিন অভিষেক বলেন, ত্রিপুরায় জন্গল্রাজ চূড়ান্ত পর্যায়ে পৌছে গেছে৷ আইন-শৃঙ্খলা বলে কিছুই অবশিষ্ট নেই এখন৷ তাঁর দাবি, ভয় দেখিয়ে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না৷ তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে বলেন, ত্রিপুরার সাধারণ জনগণের বদলে রাগ আমার উপর মেটান৷ ক্ষতি করতেই হলে আমার করুন৷ তাঁর দাবি, ত্রিপুরায় তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে৷ রেলির অনুমতি দিয়েও পুলিশ আইন-শৃঙ্খলার অজুহাত দেখিয়ে বাতিল করে দিয়েছে৷


তিনি বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে ত্রিপুরা প্রশাসন ব্যর্থ হয়েছে৷ থানায় ঢুকে পুলিশের সামনেই বিজেপি আশ্রিত গুন্ডারা হামলা-হুজ্জুতি করেছে৷ পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, পুলিশ, সাংবাদিক এবং চিকিত্সক সকলেই আক্রান্ত হচ্ছেন৷ তাঁর সাফ কথা, ধমকিয়ে চমকিয়ে ত্রিনামুলকে আটকানো যাবে না৷ সাথে তিনি যোগ করেন, শ্লোগান দিয়েছে তাই সায়নীকে পুলিশ করেছে৷ অথচ, যারা হামলা করলেন তাঁদের পুলিশ গ্রেফতার করছে না৷ তাতেই প্রমাণিত, অরাজকতা সীমাহীন ভাবে বেড়েছে৷


তিনি বলেন, এভাবে অনাচার চলতে দেওয়া যায় না৷ গণতন্ত্রপ্রেমী মানুষ অবাধ নির্বাচন চাইছেন৷ অথচ, জোর করে গনতন্ত্র লুণ্ঠনের চেষ্টা হচ্ছে৷ তাঁর সাফ কথা, বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়বে না তৃণমূল৷


এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলায় পৌছার আগেই বিমান বন্দরে ভিআইপি পার্কিংয়ে একটি পরিত্যক্ত ব্যাগ নিরাপত্তা কর্মীদের নজরে আসে৷ সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হয়৷ খবর পেয়ে পুলিশ ছুটে আসেন৷ খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে৷ পুলিশ ও বোম স্কোয়াড ও পরিত্যক্ত ব্যাগ পরীক্ষা করে জানিয়েছে, ভয়ের কর কারণ নেই৷ তবে, বিমান বন্দরে পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের ঘটনায় কিছু সময়ের জন্য তীব্র আতঙ্ক ছড়িয়েছিল

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top