News Flash

  • Home
  • Uncategorized
  • Alert police : আজ ফের রাজ্যে আসছেন অভিষেক, সতর্ক পুলিশ
Image

Alert police : আজ ফের রাজ্যে আসছেন অভিষেক, সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ ফের রাজ্যে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামীকাল তিনি আগরতলায় র্যালীতে অংশ নেবেন৷ তাঁর এই সফরকে ঘিরে পুলিশ প্রশাসনের তরফে কড়া সতর্কতা অবলম্বন করা হচ্ছে৷


এদিকে, আজ সায়নী ঘোষের গ্রেপ্তারের খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় ছুটে আসতে চাইছিলেন৷ কিন্তু, প্রযুক্তিগত ত্রুটির কারণে এটিসি তাঁর বিমান আগরতলায় এমবিবি বিমান বন্দরে অবতরণের অনুমতি দেয়নি৷ তাই তিনি কলকাতা ফিরে গিয়েছেন৷ আগামীকাল সকালেই তিনি রাজ্যে আসছেন৷ দুপুর একটা নাগাদ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে র্যালীতে অংশ নেবেন৷ তাঁর এই র্যালীকে ঘিরে পুলিশ কড়া সতর্কতা অবলম্বন করছে৷ অবশ্য, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে আগামীকালের র্যালী বাতিল করার বিষয়টি জানানো হয়েছে৷ কিন্তু, আইনমন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালী বাতিল করেনি৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top