News Flash

  • Home
  • Uncategorized
  • Last lunar eclipse of the year : আগামী ১৯ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ
Image

Last lunar eclipse of the year : আগামী ১৯ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : বছরের শেষ চন্দ্রগ্রহণ আগামী ১৯ নভেম্বর । বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে অরুণাচল প্রদেশ এবং অসমের উত্তর-পূর্ব অংশ থেকে ।১৯ নভেম্বরের পর ফের চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে।

২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ হয় ২৬ মে। এটি ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। ভারত ছাড়াও এই গ্রহণ দেখা গিয়েছিল পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর ও আমেরিকায়। দুপুর ২.১৭ থেকে ৭.১৯ পর্যন্ত চলেছিল এই গ্রহণ। এবার আসছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। ২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ হবে ১৯ নভেম্বর। এদিন সকাল ১১.৩৪-এ চন্দ্রগ্রহণ শুরু হবে এবং বিকেল ৫.৩৩-এ গ্রহণ ছাড়বে। এই গ্রহণ খুব অল্প সময়ের জন্য এবং শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতে দৃশ্যমান হবে।

জানা গিয়েছে, ১৯ নভেম্বর, শুক্রবার হবে এই চন্দ্রগ্রহণ। এবার অরুণাচল প্রদেশ এবং অসমের উত্তর-পূর্ব অংশ থেকে দেখা যাবে এই গ্রহণ। তবে, শুধু ভারতে নয়, এই চন্দ্রগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখা যাবে। দেখা যাবে, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ১৯ নভেম্বরের পর ফের চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top