News Flash

  • Home
  • Uncategorized
  • Modi will inaugurate : মধ্যপ্রদেশে অত্যাধুনিক স্টেশন রানি কমলাপতি আগামীকাল সোমবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

Modi will inaugurate : মধ্যপ্রদেশে অত্যাধুনিক স্টেশন রানি কমলাপতি আগামীকাল সোমবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভুপাল, ১৪ নভেম্বর (হি.স) : আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে মধ্যপ্রদেশে বদলে গেল স্টেশনের নাম। সোমবার সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে সংস্কার করা দেশের প্রথম অত্যাধুনিক স্টেশন হাবিবগঞ্জের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ওই স্টেশনের নাম বদল করল শিবরাজ সিং চৌহান সরকার। হাবিবগঞ্জ স্টেশনের নতুন নাম রানি কমলাপতি। সোমবার বীরসা মুন্ডার জন্মদিনে এই স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাম্বুরি ময়দানে জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন নমো। আদিবাসী সম্প্রদায়ের প্রায় ২ লক্ষ মানুষ মোদীর সমাবেশে যোগ দেবেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলেও বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর এই স্টেশনের নাম পরিবর্তনের দাবি তুলেছিলেন। প্রায় সাড়ে চারশো কোটি টাকা খরচ করে সদ্যই হাবিবগঞ্জ স্টেশনের সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের ফৈজাবাদ স্টেশনের নামও পরিবর্তন করা হয়েছে। দেড়শো বছরের পুরনো ফৈজাবাদ স্টেশনের নাম অযোধ্যা ক্যান্টনমেন্ট রেখেছে যোগী সরকার।
ষোড়শ শতকে মধ্যপ্রদেশে রাজধানী ভোপালে গোন্দ রাজারা রাজত্ব চালাতেন। গোন্দ বংশের শেষ রানি কমলাপতির স্মৃতিতেই হাবিবগঞ্জ স্টেশন তাঁর নামাঙ্কিত করা হয়েছে। জার্মানির ইডেলবার্গ রেল স্টেশনের আদলে হাবিবগঞ্জের আধুনিকীকরণ করা হয়েছে। এই স্টেশনে আসা যাত্রীদের বিনোদনের জন্য ওয়েটিং লাউঞ্জে একটি বিশাল জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে।

স্টেশন চত্বরে ৭০০ জন যাত্রী অপেক্ষা করতে পারবেন। স্টেশন চত্বরে বাতানুকুল ওয়েটিং রুম, অত্যাধুনিক রিটায়ারিং রুম, ভিআইপি লাউঞ্জ, আধুনিক শৌচালয় ছাড়াও পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা রয়েছে। যাত্রীদের সুরক্ষার জন্য ১৫৯টি সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top