News Flash

  • Home
  • Uncategorized
  • Raj-Shilpa in misery again : ফের বিপাকে রাজ-শিল্পা, দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগ
Image

Raj-Shilpa in misery again : ফের বিপাকে রাজ-শিল্পা, দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগ

মুম্বই, ১৪ নভেম্বর (হি.স) : আইনি ঝামেলা যেন কাটতেই চাইছে না রাজ-শিল্পার জীবন থেকে। টানা দু’মাস জেলে থাকার পর ঘরে ফিরেছেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এবার ফের আইনি গেরোতে পড়েছেন রাজ-শিল্পা। বলিউডের এই জনপ্রিয় দম্পতির বিরুদ্ধে ১.৫১ কোটি টাকার প্রতারণার অভিযোগ আনলেন নীতিন বারাই নামের এক ব্যক্তি। বান্দ্রা পুলিশ থানায় রাজ-শিল্পার নামে অভিযোগ দায়ের করেছেন সেই ব্যক্তি।

পুলিশের কাছে নীতিন বারাই জানিয়েছেন, ২০১৪ সালে এসএফএল ফিটনেস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর কাশিফ খান এবং শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা তাঁকে মোটা লাভের টোপ দিয়ে ১.৫১ কোটি টাকা বিনিয়োগের জন্য রাজি করায়। তাঁদের ফিটনেস স্কিম থেকে মোটা টাকা লাভ হবে বলেই আশ্বাস দেওয়া হয় নীতিনকে। কিন্তু, পরবর্তী সময়ে সেই প্রোজেক্ট এগোয়নি বলেই দাবি নিতিনের। পরবর্তী সময়ে টাকা ফেরত চাইলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন নীতিন। প্রতারণা-সহ একাধিক মামলায় রাজ-শিল্পার বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্ত করেছে পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top