News Flash

  • Home
  • দিনের খবর
  • Meeting with the BJP’s Punjab leadership : বিজেপির পঞ্জাব প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

Meeting with the BJP’s Punjab leadership : বিজেপির পঞ্জাব প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

চণ্ডীগড়, ১৪ নভেম্বর (হি.স) : আগামী বছর পঞ্জাব বিধানসভার ভোট। আসন্ন বিধানসভার ভোট এবং কৃষক আন্দোলন সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে রবিবার সকালে পঞ্জাবের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, এদিনের আলোচনার বিষয়ের মধ্যে বিভিন্ন ইস্যুকে প্রধানমন্ত্রী সামনে তুলে ধরা হবে এবং এ বিষয়ে আলোচনা করা হবে। বিশেষ করে কৃষক আন্দোলন, আসন্ন বিধানসভার ভোট এবং কার্তারপুর করিডোর এই বিষয়গুলো আলোচনা উঠতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। পঞ্জাব প্রদেশের বিজেপি সভাপতি অশ্বিনী কুমার শর্মা দলের জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুখ এবং দলের জাতীয় কর্মসমিতির সদস্য হরজিৎ সিং গ্রেওয়াল এই বৈঠকে উপস্থিত থাকবেন বলেও খবর।

এর আগে গত ৭ নভেম্বর প্রদেশ সভাপতি অশ্বিনী শর্মা বলেন, আসন্ন বিধানসভা ভোটে বিজেপি ১১৭টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি জোট ৭৭ টি আসন জয় করে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top