News Flash

  • Home
  • বাণিজ্য
  • Housewife tries to commit suicide : গামতি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর
Image

Housewife tries to commit suicide : গামতি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১০ নভেম্বর৷৷ আত্ম হত্যার প্রবনতা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় জনগণ আতঙ্ক ও উৎকন্ঠায় দিন গোজরাচ্ছেন৷আট থেকে আশি সব বয়সের মধ্যেই এই প্রবনতা লক্ষ্য করা যায়৷ এই ধরনের আরেক টি ঘটনা ঘটলো উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত পিত্রা আউট পোষ্টের ফোটামাটি এলাকায়৷ পারিবারিক কলহের জেরে গোমতি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর৷ ঘটনা সংঘটিত হওয়ার পর স্থানীয় জনগণ ঘটনাসল থেকে দমকল কর্মীদের খবর দেওয়া হয়৷৷ খবর পেয়ে উদয়পুর দমকল কর্মীরা ঘটনা স্থলে গেলেও ঐ মহিলার কোন সন্ধান পাওয়া যায় নি৷ বুধবার সন্ধ্যা আটটা নাগাদ রাধাকিশোরপুর থানাধীন পিত্রা পুলিশ ফাঁড়ি থানার অধীনে গোমতী নদীর তীরে৷

সংবাদ সূত্রে জানা যায় উদয়পুর মহাকুমার অধীনে ফোটাফাটি এলাকার হীরন দেবনাথ এর স্ত্রী রিনা দেবনাথ পারিবারিক কলহ থেকে নিস্তার পেতে সন্ধ্যায় মহারানী সংলগ্ণ গোমতী নদীতে ঝাঁপ দেয় বলে প্রাথমিক অনুমান৷তীরে শরীরের কাপড় চোপড় পাওয়া যায় নদীর তীরে৷ গৃহবধূ গোমতী নদীতে ঝাঁপ দেওয়ার খবর প্রকাশে আসতেই ছুটে আসেন এলাকাবাসীসহ উদয়পুর দমকলকর্মীরা৷সংবাদ লেখা পর্যন্ত দমকল কর্মীরা গোমতী নদীতে নামেননি গৃহবধূকে তল্লাশি চালাতে৷ সকলেই ঠান্ডার অজুহাত দেখিয়ে নদীর তীরে ঘোরাঘুরি করছেন বলেও অভিযোগ৷ এদিকে জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রতিপক্ষরাও একপ্রকার শীতঘুমে রয়েছেন বলেও অভিযোগ উঠেছে৷ গৃহবধূ গোমতী নদীতে ঝাঁপ দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহারানী ও পিত্রা ফাঁড়ির পুলিশ৷

এদিকে গৃহবধূ গোমতী নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা এক প্রকার ধামাচাপা দিতে চাইছে স্বামীর পরিবারের লোকজনেরা৷৷ তাদের দাবি নদীর তীরে কাপড়-চোপড় পাওয়া গেলও গৃহবধূকে ঝাঁপ দিতে কেউ দেখেননি৷ এই নিয়ে সন্দেহ প্রকাশ করছেন এলাকার জনগণ৷ সূত্র বলছে দীর্ঘদিন ধরেই গৃহবধূর পরিবারের মধ্যে সাংসারিক ঝামেলা চলছিলো৷ বুধবার সারাদিন পারিবারিক ঝামেলা বিরাট আকার ধারণ করে৷ অবশেষে পারিবারিক ঝামেলা থেকে নিস্তার পেতে সন্ধ্যায় গোমতি নদীতে ঝাপ দেন গৃহবধু৷ পারিবারিক ঝামেলা নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা ফোটামাটি এলাকায়৷ পুলিশ গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু করেছেন৷

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top