News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Virtual meeting of the Union Minister : বিমান পরিবহণ ব্যবস্থার উন্নতিকরণে মুখ্যমন্ত্রীর সাথে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর ভার্চুয়াল বৈঠক
Image

Virtual meeting of the Union Minister : বিমান পরিবহণ ব্যবস্থার উন্নতিকরণে মুখ্যমন্ত্রীর সাথে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর ভার্চুয়াল বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷রাজ্যের বিমান পরিবহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজ সচিবালয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মধ্যে ভিডিও কনফারেন্সে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্যসচিব কুমার অলক এবং পরিবহণ দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরুনীকান্তও উপস্থিত ছিলেন৷


বৈঠকে মুখ্যমন্ত্রী শ্রীদেব রাজ্যে বিমান পরিবহন সংক্রান্ত একাধিক বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীকে অবহিত করেন৷ আলোচনায় কৈলাসহর বিমানবন্দরে বিমান পরিবহণ চালু করার বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পায়৷ বৈঠকে মুখ্যমন্ত্রী খোয়াই, কমলপুর ও কৈলাসহর বিমানবন্দরের জায়গার বর্তমান অবস্থা সম্পর্কেও কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করেন৷ এই বিমানবন্দরগুলির জায়গা রক্ষনাবেক্ষনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী অনুরোধ জানান৷

বৈঠকে মুখ্যমন্ত্রী শ্রীদেব জানান, ত্রিপুরাকে পর্যটনের আকর্ষনীয় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি রাজ্যের দূরদূরান্তে অবস্থিত পর্যটন কেন্দ্রগুলিকে পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করে তুলতে পর্যটন কেন্দ্রগুলিতে হেলিকপ্ঢার পরিষেবা চালু করতে হেলিপ্যাড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে৷


বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান, হেলিপ্যাডের জন্য পাঁচটি পর্যটনকেন্দ্রকে অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্ণিত করা হয়েছে৷ বৈঠকে মুখ্যমন্ত্রী, আগরতলা – চ-গ্রাম এবং আগরতলা – ঢাকা এই দুটি রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি আহ্বান জানান৷ বৈঠকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্বা’ল সহ ত্রিপুরায় বিমান পরিবহণ ব্যবস্থার আরও উন্নতিকরণে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছেন৷

Releated Posts

তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন না হলে ভিলেজ কমিটি নির্বাচনে কোনো জোট হবে না,  স্পষ্ট বার্তা প্রদ্যোতের

আগরতলা, ৯ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার সম্ভাব্য জোট নিয়ে জল্পনার মধ্যেই নিজেদের…

ByByReshmi Debnath Aug 9, 2026

শিশুর জন্য নিরাপদ খেলার জায়গা, মায়ের অনুরোধেই বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নতুন উদ্যোগ

ঢাকা, ৯ আগস্ট : একজন মায়ের সাধারণ একটি অনুরোধ থেকেই শুরু হয়েছিল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ঢাকায় ভারতীয় ভিসা…

ByBySandeep Biswas Aug 9, 2026

বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার। গ্রাহকদের সমস্যাকে গুরুত্ব…

ByByReshmi Debnath Aug 9, 2026

দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, তিপ্রা মথা নেতৃত্বকে তলবের জল্পনার মধ্যেই দিল্লি রওনা মুখ্যমন্ত্রী

আগরতলা: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রা মথা…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top