News Flash

  • Home
  • Uncategorized
  • নোটবন্দির ৫ বছর, কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের
Image

নোটবন্দির ৫ বছর, কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স) : ২০১৬ সালে আজকের দিনেই নোটবন্দির সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। রাতারাতি ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিল করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসময় তিনি দাবি করেছিলেন, এর জেরে বিপুল জালনোট ও কালো টাকা উদ্ধার করা যাবে। আজ নোটবন্দির ৫ বছর পূর্ণ হল।
আর এই নিয়ে প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেন, ‘যদি নোটবন্দী সফল ছিল তাহলে দুর্নীতি কেন শেষ হল না? কালো টাকা কেন ফেরত এল না? অর্থ ব্যবস্থা কেন ক্যাশলেস হল না? সন্ত্রাস দমন কেন করা গেল না? মূল্যবৃদ্ধি কেন আটকানো যাচ্ছে না?’

আবার পাঁচ বছর আগে আজকের দিনটি স্মরণ করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন। এদিন তিনি মমতার পাঁচটি টুইট ফের সামনে আনেন। নোটবন্দির সুফলের চেয়ে সাধারণ মানুষ যে দুর্ভোগে পড়বেন সেটা ওই দিনই বুঝে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা বোঝাতে বাংলার মুখ্যমন্ত্রীর পুরনো টুইটগুলির স্ক্রিনশট পোস্ট করেন ডেরেক।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top