News Flash

  • Home
  • প্রধান খবর
  • জন্মদিনে কেক কাটলেন আডবাণী, নাইডু ও মোদী-সহ অনেকের শুভেচ্ছা লৌহপুরুষকে
Image

জন্মদিনে কেক কাটলেন আডবাণী, নাইডু ও মোদী-সহ অনেকের শুভেচ্ছা লৌহপুরুষকে

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। জন্মদিনের সকালে নিজ বাসভবনে উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ অনেকের উপস্থিতিতে কেক কেটেছেন আডবাণী। সোমবার সকালেই টুইট করে লালকৃষ্ণ আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, “দেশবাসীর ক্ষমতায়ন ও সাংস্কৃতিক মূল্যবোধকে বাড়ানোর ক্ষেত্রে তাঁর অমূল্য অবদানের জন্য দেশ তাঁর কাছে ঋণী। তিনি তাঁর পান্ডিত্য এবং সমৃদ্ধ বুদ্ধির জন্যও ব্যাপকভাবে সম্মানিত।”

টুইট করার কিছু পরই আডবাণীর বাড়িতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন উপ-রাষ্ট্রপ্রতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সকলে ফুল দিয়ে লৌহপুরুষকে জন্মদিনের শুভেচ্ছা জানান। একসঙ্গে বসে বার্তালাপ করেন। তারপর জন্মদিনের কেক কেটেছেন আডবাণী। কেক কাটতে তাঁকে সহায়তা করেন উপ-রাষ্ট্রপতি।

Releated Posts

প্রশাসনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর ভাবনা অন্ধ্রপ্রদেশে, জানালেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১৩ মে : প্রশাসনিক ক্ষেত্রেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের সংস্কৃতি চালু করার পরিকল্পনার কথা…

ByByTaniya Chakraborty May 13, 2026

মন্ত্রীরা ও আমলাদের বিদেশ সফর বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মুম্বই, ১৩ মে (আইএএনএস): প্রশাসনিক মিতব্যয়িতার পথে বড় পদক্ষেপ নিল দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের…

ByByTaniya Chakraborty May 13, 2026

বারবার নিট প্রশ্নফাঁস নিয়ে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি সুপ্রিম কোর্টে, এনটিএ ভেঙে নতুন সংস্থা গঠনের দাবি

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : বারবার নিট পরীক্ষার প্রশ্নফাঁস, ভুয়ো পরীক্ষার্থী চক্র এবং জাতীয় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গুরুতর…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে কেরল যোগ, সিবিআইয়ের নজরে দুই জেলার পড়ুয়ারা

তিরুবনন্তপুরম, ১৩ মে (আইএএনএস) : নিট প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তের পরিধি এবার কেরল পর্যন্ত বিস্তৃত হয়েছে। (সিবিআই) সূত্রে জানা…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top