News Flash

  • Home
  • দিনের খবর
  • Affected by the fire : অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকানীদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উপাধক্ষ
Image

Affected by the fire : অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকানীদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উপাধক্ষ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ নভেম্বর৷৷ শনিবার পদ্মপুর স্থিত যে কয়েকটি দোকানঘর অগ্ণিকাণ্ডে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এসে দাঁড়ালেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন৷ যে আটটি দোকান ভয়াবহ অগ্ণিকাণ্ডে নিঃশেষ হয়ে গেছে তাদেরকে সাথে সাথেই মহকুমা ম্যাজিস্ট্রেট এর সাথে কথা বলে আপাতত প্রতিটি দোকানের মালিক কে ৫ হাজার টাকা করে সাময়য়িকসাহায্যে তুলে দেন৷

বাকি টাকা অ্যাসেসমেন্ট করে যার যত আসবে তাকে সরকারের সাধ্যমত দেওয়ার চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দেন৷ ধর্মনগরে ২০১৮ সালের আগে বহুবার প্রতিবছরই অগ্ণিকাণ্ডে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হতো৷এমনকি ধর্মনগর বাজার এমন কোন বছর ছিল না যে অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হতো না৷তখন ক্ষতিগ্রস্তরা সামান্য সরকারি সাহায্যের জন্য দিনের পর দিন একবার তহসিল অফিস ,একবার মহকুমা ম্যাজিস্ট্রেট অফিস দৌড়াতে দৌড়াতে জুতা শেষ হয়েছে৷তবুও কারোর কপালে সরকারি সাহায্য মিলতো, কারোর মিলত না৷ যারা শাসক দলের নেতাদের সান্নিধ্যে ছিল তাদের শুধু সরকারি সাহায্যের টাকা পেত৷ এখন ক্ষতিগ্রস্তরা প্রত্যেকে দলমত নির্বিশেষে সরকারি সাহায্য পেয়ে যাচ্ছে৷একেই বলে সবকা সাথ,সবকা বিকাশ৷

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top