News Flash

  • Home
  • দিনের খবর
  • Two businessmen were seriously injured : মাতাবাড়িতে মদ্যপের টাক্কালের আঘাতে গুরুতর আহত দুই ব্যবসায়ী
Image

Two businessmen were seriously injured : মাতাবাড়িতে মদ্যপের টাক্কালের আঘাতে গুরুতর আহত দুই ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ মাতাবাড়িতে দীপাবলি মেলায় দ্বিতীয় দিনে টাক্কালের আঘাতে আহত হয়েছে দুই ব্যাবসায়ি৷ ঘটনাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ উদয়পুরের দীপাবলি উৎসবের দ্বিতীয় দিন মাতাবাড়িতে রক্তারক্তি কান্ড৷ ৫১পীঠের এক পীঠ মাতা এিপুরা সুন্দরী মায়ের বাড়িতে মেলার দ্বিতীয় দিন টাক্কালের আঘাতে আহত দুই দোকানী৷


ঘটনার বিবরণের জানা যায়, শুক্রবার রাতে মেলায় টাক্কাল কিনতে গিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ ব্যবসায়িক টাক্কালের দাম বেশি বলাতে বিশালগড়ের পূর্ব গকুলনগর এলাকার স্বপন দেবনাথ নামে এক ব্যক্তি দোকানের মালিককে টাক্কাল দিয়ে আঘাত করে৷পরবর্তীতে সেখান থেকে পালিয়ে গিয়ে অপর মাটির ভাঁড় বিক্রেতা রঞ্জিত পালকেও টাক্কাল দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে৷এতে মেলাঘরের বাসিন্দা রঞ্জিত পাল গুরুতর আহত হয়৷


আশঙ্কাজনক অবস্থায় রঞ্জিত পালকে মাতাবাড়ি মেলায় থাকা এম্বুলেন্স করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷অপর আহত লোহার জিনিস বিক্রিতার নাম জানা যায়নি৷ পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে মাতাবাড়ি মেলার পুলিশ সহায়তা কেন্দ্রে নিয়ে যায়৷ পরবর্তীতে সেখান থেকে অভিযুক্ত স্বপন দেবনাথকে রাধা কিশোর পুর থানায় নিয়ে যাওয়া হয়৷পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷হাসপাতাল সূত্রে জানা যায় আহত রঞ্জিত পালের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top