News Flash

  • Home
  • Uncategorized
  • Bangladeshi cow thief killed : সোনামুড়ায় গণধলাইয়ে মৃত্যু বাংলাদেশি গরু চোরের, আত্মরক্ষা করল আরও দুই
Image

Bangladeshi cow thief killed : সোনামুড়ায় গণধলাইয়ে মৃত্যু বাংলাদেশি গরু চোরের, আত্মরক্ষা করল আরও দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ ত্রিপুরায় আবারও গণধলাইয়ে মৃত্যু হল এক গরু চোরের৷ গ্রামবাসীদের তাড়া খেয়ে পালিয়ে আত্মরক্ষা করেছে আরও দুই চোর৷ ঘটনা সোনামুড়া থানাধীন কমলনগর এলাকায়৷ নিহত চোরের বাড়ি বাংলাদেশে৷ পুলিশ জানিয়েছে, বাংলাদেশি চোরের দলে ছিল তিন জন৷ দু’’জনকে আটক করতে পারেননি এলাকাবাসী৷ কমলনগর এলাকার লিটন শীলের বাড়িতে গরু চুরি করতে এসেছিল তারা৷ বাংলাদেশি চোরের আক্রমণে গৃহকর্তা লিটন শীল আহত হয়ে বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ মৃত চোরের কাছ থেকে বাংলাদেশি টাকা ও ধারালো দা পাওয়া গেছে৷


স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত ২-টা নাগাদ বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ঢুকে লিটনের বাড়িতে গরু চুরি করার চেষ্টা করে চোরের দল৷ গোয়াল ঘর থেকে তারা গরুগুলি বের করে নেয়৷ পরিবারের লোকজন টের পেয়ে ঘর থেকে বেরিয়ে আসলে তারা গৃহকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে৷ তাতে গৃহকর্তা লিটন শীলের একটি কান কেটে যায় বলে জানা গেছে৷
ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ চোরের দল যখন গরুগুলি গোয়াল ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন টের পেয়ে ঘুম থেকে ওঠে পরিবারের অন্য সদস্যরা চিৎকার করেন৷ তখন প্রতিবেশীরা বের হয়ে এক চোরকে পাকড়াও করতে সক্ষম হন, অপর দুজন পালিয়ে যায়৷ গণধলাইয়ে ঘটনাস্থলেই এক চোরের মৃত্যু হয়েছে৷
ঘটনার খবর পেয়ে বিএসএফ-এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন৷ পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, মৃত চোরের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার জামবাড়ি এলাকায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top