News Flash

  • Home
  • বিনোদন
  • Price of petrol in the state is going down : আজ থেকে রাজ্যে পেট্রোলে বার টাকা ও ডিজেলে সতের টাকা কমছে
Image

Price of petrol in the state is going down : আজ থেকে রাজ্যে পেট্রোলে বার টাকা ও ডিজেলে সতের টাকা কমছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ লাগাতার মূল্য বৃদ্ধির মধ্যে কিছুটা স্বস্তি দিল কেন্দ্র ও রাজ্য সরকার৷ রাজ্যে পেট্রোলের দাম কমছে বার টাকা এবং ডিজেলের দাম কমছে সতের টাকা৷ রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলে সাত টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীকল বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্য্যকর হবে৷


এদিকে, দীপাবলির ঠিক আগে ‘উপহার’ হিসেবে লিটার পিছু পেট্রোল এবং ডিজেলের আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ লিটার প্রতি পেট্রোলে পাঁচ টাকা আবগারি শুল্ক কমানো হল৷ আর ডিজেলের ক্ষেত্রে লিটার প্রতি ১০ টাকা ছাড় ঘোষণা করা হয়েছে৷ আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম ও নিয়ম কার্যকর হতে চলেছে৷
অক্টোবরে মাসভর বেড়েছে পেট্রলের দাম৷ চলতি বছরে প্রায় ৩৩ টাকা বৃদ্ধি পেয়েছে পেট্রলের দাম৷ পাল্লা দিয়েছে ডিজেলের দামও৷ লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও৷ সবমিলিয়ে জ্বালানির জ্বালায় জ্বলছিল জনতা৷ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদ চলছিল দেশজুড়ে৷ সরব হয়েছিল বিরোধী দলগুলি৷ তবু দাম কমার পথে হাঁটেনি কেন্দ্র সরকার৷


এদিকে সেই ক্ষোভের আঁচ এসে পড়ে ব্যালট বক্সেও৷ ১৩ রাজ্যের উপনির্বাচনে বড়সড় ধাক্কা খায় বিজেপি৷ হরিয়ানায় হাতছাড়া হয় বিধানসভা আসন৷ এদিকে দাদরা নগর হাভেলি এবং হিমাচলের লোকসভার আসনও হাতছাড়া হয় বিজেপির৷ এর পরই রাতারাতি উৎপাদন শুল্কে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷
অর্থমন্ত্রকের তরফে এদিন জানানো হয়েছে, ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতেই এমন পদক্ষেপ করা হল৷ পেট্রল-ডিজেলের শুল্ক মকুব করলে একদিকে মুদ্রাস্ফিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে৷ তেমনই চাহিদাও বাড়বে৷ যা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষকে সাহায্য করবে৷

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top