News Flash

  • Home
  • বাণিজ্য
  • বঙাইগাঁওয়ের মূলাগাঁও বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্ম তিনটি দোকান
Image

বঙাইগাঁওয়ের মূলাগাঁও বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্ম তিনটি দোকান

বঙাইগাঁও (অসম), ৩ নভেম্বর (হি.স.) : বঙাইগাঁওয়ের মূলাগাঁও বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে তিনটি দোকান।আজ বুধবার ভোরে মূলাগাঁও বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ওই দোকান থেকে আগুনের লেলিহান শিখা ক্ষিপ্রগতিতে লাগোয়া দোকানকে গ্রাস করে। বাজারের দোকানপাটের অধিকাংশ মালিক বা কর্মচারী তখন যার যার বাড়িতে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিক ও কর্মচারীরা। খবর যায় অগ্নিনির্বাপক কেন্দ্রেও। খবর পেয়ে তিনটি ইঞ্জিন নিয়ে ছুটে আসেন দমকল কর্মীরা। তাঁদের আপ্রাণ কসরতে গোটা বাজার আগুনের করাল গ্রাস থেকে রক্ষা পেয়েছে। তবে তিনটি দোকানকে তাঁরা রক্ষা করতে পারেননি।প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশের ধারণা, বৈদ্যুতিক গোলযোগের ফলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডে প্ৰায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top