News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতে ওঠা-নামা করছে করোনা-সংক্ৰমণ, ৩১১ বেড়ে মৃত্যু ৪.৫৯-লক্ষাধিক
Image

ভারতে ওঠা-নামা করছে করোনা-সংক্ৰমণ, ৩১১ বেড়ে মৃত্যু ৪.৫৯-লক্ষাধিক

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): আগের দিনের তুলনায় ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, দেশে এই মুহূর্তে ওঠা-নামা করছে কোভিডের প্রকোপ। মৃত্যুর সংখ্যা চিন্তা বাড়িয়ে ৩০০-র গণ্ডি ছাড়িয়ে গেল। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯০৩ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৩১১ জনের। মঙ্গলবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৪,১৫৯ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১,৫১,২০৯ জন (২৫২ দিনের মধ্যে সর্বনিম্ন), বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ২,৫৬৭।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১১,৯০৩ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৪৩ লক্ষ ০৮ হাজার ১৪০ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৪৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৪১ লক্ষ ১৬ হাজার ২৩০ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,০৭,২৯,৬৬,৩১৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩১১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৫৯,১৯১ জন (১.৩৪ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা ফের অনেকটাই বেড়েছে, মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৪,১৫৯ জন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৬,৯৭,৭৪০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.২২ শতাংশ।

Releated Posts

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top