News Flash

  • Home
  • প্রধান খবর
  • CBI has filed a chargesheet : রোজভ্যালির বিরুদ্ধে ৪৬৪ কোটি টাকা আত্মসাতের চার্জসিট জমা দিল সিবিআই
Image

CBI has filed a chargesheet : রোজভ্যালির বিরুদ্ধে ৪৬৪ কোটি টাকা আত্মসাতের চার্জসিট জমা দিল সিবিআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু সহ তিন অধিকর্তা এবং সংস্থার বিরুদ্ধে আদালতে সাপ্লিমেন্টারি চার্জসিট জমা দিয়েছে সিবিআই৷ চার্জসিটে সিবিআই ৪৬৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে৷ ইতিপূর্বে ত্রিপুরা পুলিশ ২০১৮ সালে চার্জসিট জমা দিয়েছিল৷


এক প্রেস বিবৃতিতে সিবিআই জানিয়েছে, ২০১৯ সালের ১৮ অক্টোবর রোজ ভ্যালি চিটফান্ড কান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছিল৷ তদন্তে সিবিআই জানতে পেরেছে, মানুষের অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই অভিযুক্তরা সংস্থা গঠন করেছিলেন৷ তাঁদের বিরুদ্ধে আরও অভিযোগ, বিভিন্ন স্কিম এনে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে এবং সেই অর্থ লোকসানে চলছে এমন সংস্থায় বিনিয়োগ করেছে৷ তাঁরা একাধিক ব্যাঙ্ক একাউন্ট খুলেছে এবং ব্যাক্তিগতি স্বার্থে ওই অর্থের নয়ছয় করেছে৷


তাঁদের বিরুদ্ধে আরও অভিযোগ, অধিক মুনাফার প্রচার করে মানুষকে প্রলুব্ধ করতেন৷ এক্ষেত্রে বিরাট সংখ্যায় এজেন্ট নিযুক্তির মাধ্যমে মানুষ কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন৷ অবশ্য বিনিময়ে ওই এজেন্টদের প্রচুর টাকা কমিশন দিয়েছেন৷ সিবিআই জানিয়েছে, আমানতকারীদের ৪৬৪ কোটি ৮০ লক্ষ ৬ হাজার ৩৩১ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে৷ অভিযোগের তদন্ত করে সিবিআই আজ আগরতলায় জেলা ও দায়রা জজ আদালতে সাপ্লিমেন্টারি চার্জসিট জমা দিয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম সহ দেশের বিভিন্ন রাজ্যে রোজভ্যালী বিরাট সাম্রাজ্য গড়ে তুসেছিল৷ বিভিন্ন সময়ে মনমুগ্দকর লোভনীয় প্রকল্প সামনে এনে ত্রিপুরার লক্ষ লক্ষ মানুষের আমানত সংগ্রহ করে রাজ্য থেকে পালিয়ে যায় রোজভ্যালী৷ জনগণের কষ্টার্জিত আমানত ফেরত পাওয়ার জন্য আমানতকারীরা হন্যে হয়ে ছুটেছেন৷ প্রশাসনের দুয়ারে গিয়েছে৷ তৎকালীন বামফ্রন্ট সরকারের এক মহিলা মন্ত্রীকেও সিবিআই তদন্তে জেরার মুখে পড়তে হয়েছিল৷ সমালোচনায় বিদ্দ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সিপিএমের অনেক নেতাকেই৷ সিবিআই তদন্তের দিকে তাকিয়ে আছেন গোটা রাজ্যের লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্ত আমানতকারীরা৷


উল্লেখ করা যায়, চিটফান্ড রোজভ্যালী ছাড়াও রাজ্যে আরও বহু চিটফান্ড কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করে রাজ্য থেকে পালিয়ে গিয়েছে৷ আজও তাদের বিরুদ্ধে তদন্ত চলছে৷ রাজ্যের অর্থনীতির মেরদন্ড ভেঙ্গে দিয়ে গিয়েছে ওইসব চিটফান্ডগুলি৷ সেই ক্ষতির ধাক্কা এখনও রাজ্যের আমানতকারীরা কাটিয়ে উঠতে পারছে না৷

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top