News Flash

  • Home
  • দিনের খবর
  • I will leave Trinamool : ২৩শে ত্রিপুরায় ক্ষমতায় আসতে না পারলে তৃণমূল ছেড়ে দেব : অভিষেক
Image

I will leave Trinamool : ২৩শে ত্রিপুরায় ক্ষমতায় আসতে না পারলে তৃণমূল ছেড়ে দেব : অভিষেক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ ত্রিপুরায় তৃণমূলের মজবুত সংগঠন সাজাতে কাজ অনেকটাই বাকি৷ তাই, ত্রিপুরাবাসীর মন জয়ে ভোকাল টনিক দিতে আজ কার্পণ্য করেননি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত জনসভায় প্রদত্ত ভাষণে একের পর এক চমক দেওয়ার চেষ্টা করেছেন তিনি৷ শুধু তা-ই নয়, ত্রিপুরাবাসীর আস্থা অর্জনে সর্বক্ষণ পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি৷ ২০১৬ সালের ত্রুটি-বিচ্যুতির পুনরাবৃত্তি হবে না, আশ্বস্ত করেছেন অভিষেক৷ তাঁর ঘোষণা, ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে ঘরবাড়ি নিয়ে ত্রিপুরায় বসে থাকবেন তিনি৷ শুধু তা-ই নয়, আগামী ডিসেম্বরে দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরায় এনে স্বামী বিবেকানন্দ ময়দানে সভা করবেন, দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷


আজ রবিবারের জনসভা থেকে ত্রিপুরায় বিজেপি সরকারের তুলোধোনায় কোনও কসুর রাখেননি অভিষেক৷ তাঁর দাবি, হাওয়াই চপ্পল পরিহিত মহিলা বিপ্লব দেবের রাতের ঘুম কেড়ে নিয়েছেন৷ তাই করোনা প্রতিরোধে ডবল ডোজের মতোই ত্রিপুরায় সরকার পরিবর্তনে ২৫ নভেম্বর পুর ও নগর ভোটে প্রথম ডোজ এবং ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ডোজ দেবে তৃণমূল৷ তিনি বলেন, ২০১৬ সালের ২৩ সেপ্ঢেম্বর রবীন্দ্র ভবন প্রাঙ্গণেই সভা করেছিলাম৷ সেদিন কোনও বাধা ছিল না, তাই ৫,০০০ মানুষের উপস্থিতিতে সভা হয়েছিল৷ আজ প্রশাসনের বাধায় ৫০০ মানুষের উপস্থতিতে সভা হচ্ছে৷ তবে রাজ্যের ২০ লক্ষ মানুষ টিভির পর্দায় এই সভার সাক্ষী হয়েছেন, দাবি করেন তিনি৷ তাঁর কটাক্ষ, তৃণমূলকে এত ভয় কেন পাচ্ছে বিজেপি সেটাই বুঝতে পারছি না৷ এতে স্পষ্ট, হাওয়াই চপ্পল পরিহিত একজন মহিলা ত্রিপুরায় বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছেন৷ তাঁর দাবি, সঠিক ভোটাধিকার প্রয়োগ হলে ত্রিপুরায় বিজেপিকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না৷


তাঁর বক্তব্য, ত্রিপুরায় যা অবস্থা গায়ের জোরে পুর ভোট করবে বিজেপি৷ তবুও তৃণমূল বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়বে না৷ তাঁর সাফ কথা, ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে ঘরবাড়ি নিয়ে ত্রিপুরায় বসে থাকব৷ ছেড়ে পালাব না, আশ্বস্ত করেন তিনি৷ তিনি জোর গলায় বলেন, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে তৃণমূল৷


এদিন অভিযোগ করেন, ত্রিপুরায় সরকার দিল্লির নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে৷ কিন্তু তৃণমূল সরকার গঠন করার পর দুয়ারে সরকার পৌঁছবে৷ তিনি সুর চড়িয়ে বলেন, আজ খুঁটি পুজো দিয়ে গেলাম৷ ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিসর্জন দেব৷ তাঁর সাফ কথা, ত্রিপুরায় সরকার ভাঙার খেলায় নামবে না তৃণমূল৷ কারণ, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের পরিবর্তন করব৷ ত্রিপুরায় তৃণমূলের কর্মীদের ওপর লাগাতর সন্ত্রাস নিয়েও তীব্র বিষোদগার করেছেন অভিষেক৷ তিনি কড়া ভাষায় বলেন, আজ যাঁরা ভাঙচুর করছেন, ২০২৩ সালে সরকার পরিবর্তন হওয়ার পর তাঁদের দিয়েই দুয়ারে সরকারের ফর্ম পূরণ করাব৷ তা না পারলে রাজনীতি ছেড়ে দেব৷ এদিকে তিনি আজ প্রতিশ্রুতি দিয়েছেন, ত্রিপুরাবাসীর পাশে সর্বক্ষণের জন্য থাকবেন৷ যখনই ডাকা হবে তখনই তাঁকে পাশে পাওয়া যাবে৷
তিনি বলেন, বিজেপিকে হারাতে এবং ত্রিপুরায় পরিবর্তনে করোনা নির্মূলীকরণের মতোই ডাবল ডোজ দিতে হবে৷ তাঁর কথায়, আগামী ২৫ নভেম্বর পুর ও নগর ভোটে প্রথম ডোজ এবং ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ডোজ দেওয়া হবে৷ তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন, সম্মিলিতভাবে লড়াই করতে হবে৷ কারণ, তলে তলে নিঃশব্দ বিপ্লব শুরু হয়ে গেছে৷ এখন শুধুই সময়ের অপেক্ষা৷

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top