News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় কল্পতরু কেন্দ্রীয় অর্থমন্ত্রী, জনজাতি কল্যানে ১৩০০ কোটির বিশেষ প্রকল্প মঞ্জুরির আশ্বাস
Image

ত্রিপুরায় কল্পতরু কেন্দ্রীয় অর্থমন্ত্রী, জনজাতি কল্যানে ১৩০০ কোটির বিশেষ প্রকল্প মঞ্জুরির আশ্বাস

আগরতলা, ২৭ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় এসেই জনজাতিদের জন্য কল্পতরু হলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সিতারমণ। ত্রিপুরায় জনজাতি এলাকা উন্নয়নে ১৩০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা দিলেন তিনি। তাঁর আশ্বাস, এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে ওই প্রকল্পের মঞ্জুরি দেবে কেন্দ্রীয় সরকার। সাথে তিনি আজ জাতীয় সড়ক প্রসারিত করার জন্য এবং আগরতলা স্মার্ট সিটি খাতে খরচের লক্ষ্যে ২১ কোটি টাকার দুইটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। তাঁর মতে, দুরন্ত গতিতে ত্রিপুরায় উন্নয়ন হচ্ছে। কেন্দ্রীয় সরকার সমস্ত সুবিধা মানুষের ঘর পর্যন্ত পৌছে দিতে ত্রিপুরা সরকারকে সবরকম সহায়তা করবে।


আজ মোহনপুরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী ৮০ হাজার পরিবারে পানীয় জল, ১৩১ কেভি সাব স্টেশন সহ মোট ১২টি প্রকল্পের উদ্বোধন করেছেন। ওই উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী ত্রিপুরা সরকারকে উন্নয়ন ত্বরান্বিত করার জন্য বাহবা দিয়েছেন। তাঁর কথায়, ৩০ বছরে ত্রিপুরায় যে উন্নয়ন হওয়ার ছিল, তা গত তিন বছরে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ত্রিপুরা সরকার সম্ভব করে দেখিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যকে ত্রিপুরা সরকার পূরণ করে চলেছে। তাই, আজ ১২টি প্রকল্পের একত্রে উদ্বোধন সম্ভব হয়েছে।

তাঁর দাবি, মানুষের কাছে সমস্ত সুবিধা পৌছে দিতে চেষ্টার কোন ত্রুটি হবে না। এক্ষেত্রে দিল্লিতে যে সুবিধা মিলবে, সেই সুবিধা ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলেও উপলব্ধ হবে। তিনি বলেন, ত্রিপুরার উন্নয়নের প্রশ্নে আজ ২১ কোটি টাকা ব্যয়ে দুইটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। তাঁর দাবি, ১৪.১৫ কোটি টাকা ব্যয়ে জাতীয় সড়ক প্রসারিত করা এবং ৭.৪ কোটি টাকা ব্যয়ে আগরতলা স্মার্ট সিটিকে আরও আকর্ষিত করে তোলার অনুমোদন দেওয়া হয়েছে।

সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় জনজাতি এলাকায় উন্নয়নে ১৩০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে দেবে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, জনজাতি অধ্যুষিত এলাকায় বিদ্যালয় রয়েছে, কিন্ত সেখানে যাওয়ার জন্য রাস্তা নেই। ফলে, মানুষ উন্নয়নের আলো থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর কথায়, এখনো ত্রিপুরায় প্রত্যেকের ঘর পর্যন্ত রাস্তা পৌছায়নি। তাই, জনজাতি অংশের মানুষের ভোগান্তির সীমা নেই।

তাঁর মতে, ত্রিপুরায় মোট জনসংখ্যার অর্ধেক অংশ জুড়ে রয়েছেন তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ। তাই, তাঁদের জীবনজীবিকার জন্য নানাহ সুবিধা প্রদানের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, জনজাতি অধ্যুষিত এলাকায় মানুষের সার্বিক বিকাশে ১৩০০ কোটি টাকার বিশেষ প্রকল্পের মঞ্জুরি দেওয়া হবে। আগামী এক সপ্তাহ কিংবা ১০ দিনের মধ্যে ওই প্রকল্পের মঞ্জুরি দেবে কেন্দ্রীয় সরকার, আশ্বাস দেন তিনি। তাঁর দাবি, বিশ্ব ব্যাঙ্কের সাথে সহযোগিতায় ওই প্রকল্পের মঞ্জুরি দেওয়া হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top