News Flash

  • Home
  • Uncategorized
  • শাসক দলের সঙ্গে পুলিশের ঘনিষ্ঠতা ‘বিপজ্জনক প্রবণতা’: সুপ্রিম কোর্ট
Image

শাসক দলের সঙ্গে পুলিশের ঘনিষ্ঠতা ‘বিপজ্জনক প্রবণতা’: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.) : শাসক দলের সুনজরে থাকতে পুলিশ বিরোধী রাজনৈতিক কর্মীদের সঙ্গে কঠোর ব্যবহার করে। এমন অভিযোগ নিয়ে এবার এই মুখ খুললেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। শাসক দল ও পুলিশের ঘনিষ্ঠতাকে ‘বিপজ্জনক প্রবণতা’ বলে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রদ্রোহিতা মামলায় অভিযুক্ত ছত্তিশগড়ের সাসপেন্ড হওয়া পুলিশ অফিসার জিপি সিংয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চ জানিয়েছে, ‘একটি দল শাসনে থাকার সময় পুলিশ তাদের হয়ে কাজ করে থাকে। পরে অন্য দল ক্ষমতায় এসে ওই পুলিশের বিরুদ্ধেই পদক্ষেপ গ্রহণ করে। এটা বিপজ্জ্ক প্রবণতা ও দুঃখজনকও। যা বন্ধ হওয়া প্রয়োজন।’
আইপিএস অফিসার জিপি সিং সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে কংগ্রেস অযথা পদক্ষেপ করছে। তাঁর ও ছত্তিশগড় সরকারের বিরুদ্ধে দুর্নীতির সব এফআইআর খারিজ করা হোক। পূর্ববর্তী বিজেপি সরকারের সঙ্গে ওই আইপিএসের ঘনিষ্ঠতা ছিল বলেই কংগ্রেস সরকার এই প্রতিহিংসা পরায়ণ পদক্ষেপ করছে বলে দাবি জিপি সিংয়ের।

এই আইপিএসয়ের বিরুদ্ধে আয়ের সঙ্গে সম্পত্তির তারতম্য, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে যড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে রাজ্যের দুর্নীতি ও আর্থিক দমন শাখার তদন্তকারীরা। এতেই তাঁর অপরাধের প্রমাণ মিলেছে বলে দাবি করা হচ্ছে। এরপরই আইপিএস জিপি সিংয়ের তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর বাতিলের জন্য ছত্তিশড় হাইকোর্টে আবেদন করেন। কিন্তু তা খারিজ করে দেয় হাইকোর্ট। বর্তমানে সাপেন্ড ১৯৯৪ ব্যাচের এই পুলিশ অফিসার। এই মামলায় রাজ্যের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ যে, জিপি সিংকে আগামী ৪ সপ্তাহ গ্রেফতার করা যাবে না।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top