News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টে নিযুক্ত ৯ জন নতুন বিচারপতি, ৩ জনই মহিলা
Image

সুপ্রিম কোর্টে নিযুক্ত ৯ জন নতুন বিচারপতি, ৩ জনই মহিলা

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিযুক্ত হলেন ৯ জন নতুন বিচারপতি। এই ৯ জন বিচারপতির মধ্যে ৩ জন মহিলা বিচারপতি। সূত্রের খবর, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ইতিমধ্যেই ৯ জন নতুন বিচারপতির নিয়োগে স্বাক্ষর করেছেন। শীঘ্রই সরকারিভাবে তা জানানো হবে। নতুন বিচারপতিরা হলেন-বিচারপতি বি ভি নাগারাথনা, যিনি ২০২৭ সালের সেপ্টেম্বরে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন।

এছাড়াও সুপ্রিম কোর্টে নিযুক্ত হয়েছেন বিচারপতি বেলা এম ত্রিবেদী, বিচারপতি হেমা কোহলি, বিচারপতি সি টি রবিকুমার, বিচারপতি এম এম সুন্দ্রেশ ও প্রবীণ আইনজীবী ও প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল পি এস নরসিমহা। সুপ্রিম কোর্টে নিযুক্ত হয়েছেন বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, বিক্রম নাথ ও জিতেন্দ্র কুমার মাহেশ্বরী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top