News Flash

  • Home
  • বাণিজ্য
  • ভারতে ৪৬-হাজারের ঊর্ধ্বে সংক্ৰমণ, ৬০৭ বেড়ে মৃত্যু ৪.৩৬-লক্ষাধিক
Image

ভারতে ৪৬-হাজারের ঊর্ধ্বে সংক্ৰমণ, ৬০৭ বেড়ে মৃত্যু ৪.৩৬-লক্ষাধিক

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, আগের দিনের তুলনায় কিছুটা কম হলেও ৬০০-র উর্ধ্বেই রয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৬৪ জন, এই সময়ে কোভিডে মৃত্যু হয়েছে ৬০৭ জনের। বুধবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৪,১৫৯ জন, ফলে ভারতে এই মুহূর্তে সুস্থতার হার বেড়ে ৯৭.৬৩ শতাংশে পৌঁছেছে। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৩,৩৩,৭২৫ জন (১.০৩ শতাংশ), বিগত ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১১,৩৯৮ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৭,৮৭,২৮৩।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৪৬,১৬৪ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০ জন। ভারতে ৬০.৩৮-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ৬০,৩৮,৪৬,৪৭৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) টিকা দেওয়া হয়েছে ৮০,৪০,৪০৭ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৬০৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৩৬,৩৬৫৪ জন (১.৩৪ শতাংশ)।

সংক্ৰমণ বৃদ্ধির মধ্যেই, ভারতে সুস্থতার সংখ্যা ফের বাড়ল, বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩৪,১৫৯ জন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,১৭,৮৮,৪৪০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৬৩ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৬০ কোটি ৩৮ লক্ষ ৪৬ হাজার ৪৭৫ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, শুধুমাত্র কেরলেই বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩১,৪৪৫ জন ও মৃত্যু হয়েছে ২১৫ জনের।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top