News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব হকির বর্ষসেরা মঞ্চে মনোনীতদের তালিকায় ভারতীয় দলের দাপট
Image

বিশ্ব হকির বর্ষসেরা মঞ্চে মনোনীতদের তালিকায় ভারতীয় দলের দাপট

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি. স.) : বিশ্ব হকির বর্ষসেরা পুরস্কার মঞ্চে মনোনীতদের তালিকায় ভারতীয় দলের দাপট। আন্তর্জাতিক হকি সংস্থার বর্ষসেরা পুরস্কারের জন্য একাধিক ভারতীয় হকি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা মনোনীত হয়েছেন। বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীতদের মধ্যে রয়েছেন হরমনপ্রীত সিং, গুরজিৎ কৌর, শ্রীজেশ এবং সবিতা পুনিয়া। বর্ষসেরা হওয়ার সুযোগ রয়েছে ভারতের দুই দলের কোচেদের কাছেও।

করোনার কারণে গত বছর দেওয়া হয়নি বিশ্ব হকির বর্ষসেরা পুরস্কার । তাই এই বছরের পুরস্কার দেওয়া হবে গত বছর থেকে টোকিও অলিম্পিক অবধি পারফরম্যান্সকে মাথায় রেখে। আর এবার টোকিওতে ভারতের পুরুষ দল হকিতে ব্রোঞ্জ পদক জিতেছে । অন্যদিকে দুরন্ত সাফল্য দেখিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে ভারতের মহিলা হকি দল । টোকিও অলিম্পিকে আট ম্যাচে হরমনপ্রীতের ছয়টি গোল ভারতের পুরুষ হকি দলকে ৪১ বছর পর পদক এনে দিয়েছে। মেয়েদের দলের হয়ে গুরজিতের দাপট ভারতকে সেমিফাইনালে উঠতে সাহায্য করেছিল। ফলে বিশ্ব হকির বর্ষসেরা পুরস্কার মঞ্চে মনোনীতদের তালিকায় ভারতীয় দলের দাপট। বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীতদের মধ্যে রয়েছেন হরমনপ্রীত সিং এবং গুরজিৎ কৌর। গোলকিপারদের তালিকায় রয়েছেন শ্রীজেশ এবং সবিতা পুনিয়া। বর্ষসেরা হওয়ার সুযোগ রয়েছে ভারতের দুই দলের কোচ গ্রাহাম রিড এবং সোর্দ মারিনের কাছেও।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top