News Flash

Image

Joinig at trinamool : রাজ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট।। রাজ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রয়েছে। মঙ্গলবার আগরতলায় তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক দীপক রায় চৌধুরী সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে। প্রতিদিন রাজ্যের কোন না কোন স্থানে যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার আগরতলায় লালবাহাদুর সংঘ সংলগ্ন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক এর বাসভবনে যোগদান সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের বৈশিষ্ট্য সাংস্কৃতিক সংগঠক দীপক রায় চৌধুরীর দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন পশ্চিমবঙ্গের সাংসদ তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুবল ভৌমিক। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের সাংসদ ডঃ শান্তনু সেন বলেন ত্রিপুরার মাটি মা মাটির মানুষের মাটি। ত্রিপুরা মমতাময় হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে যে ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে চলেছে এবং যেভাবে আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা হচ্ছে তা গণতান্ত্রিক ব্যবস্থায় মেনে নেওয়া যায় না বলেও তিনি উল্লেখ করেন। বিভিন্ন স্থানে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ওপর হামলা দমন-পীড়ন চালানো হচ্ছে তা রাজ্যের শান্তিকামী জনগণ কোনভাবেই মেনে নেবেন না। বিধানসভা নির্বাচনে রাজ্যের শান্তিকামী গণতন্ত্রপ্রিয় জনগণ এসবের যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছেন বলেও তিনি জানান।তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ ও নেতারা ত্রিপুরায় ছুটে আসছেন।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top