News Flash

  • Home
  • Uncategorized
  • সোপোরে-সংঘর্ষে ৩ জঙ্গির মৃত্যু, ২০২১-এ কাশ্মীরে খতম ১০০-র বেশি সন্ত্রাসী
Image

সোপোরে-সংঘর্ষে ৩ জঙ্গির মৃত্যু, ২০২১-এ কাশ্মীরে খতম ১০০-র বেশি সন্ত্রাসী

শ্রীনগর, ২৪ আগস্ট (হি.স.): কাশ্মীরে জঙ্গি-নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৩ জন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। মঙ্গলবারের এনকাউন্টারে ৩ জন সন্ত্রাসবাদী নিকেশ হওয়ার পর কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, “জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস, সিআরপিএফ ও কাশ্মীরের জনগণের সমন্বিত প্রচেষ্টায়, ২০২১ সালে কাশ্মীর ডিভিশনে নিকেশ হয়েছে ১০০-র বেশি জঙ্গি।”

কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বারামুল্লা জেলার সোপোরের পেঠ শীর এলাকায় জঙ্গিদের গতিবিধি বেড়েছে, বিশ্বস্ত সূত্রে এই খবর পাওয়া যায়। এরপরই ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। সোমবার রাত থেকে অভিযান চলতে থাকে। রাতভর অভিযানের পর মঙ্গলবার দুপুরে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোপোরে সংঘর্ষে ৩ জন সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে। এনকাউন্টারস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য বেআইনি সামগ্রী উদ্ধার করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top