News Flash

  • Home
  • Uncategorized
  • Foresters rescued a rare species of snake : তুইসিন্দ্রাই এলাকায় বিরল প্রজাতির সাপ উদ্ধার করল বনকর্মীরা
Image

Foresters rescued a rare species of snake : তুইসিন্দ্রাই এলাকায় বিরল প্রজাতির সাপ উদ্ধার করল বনকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট।। তুইসিন্দ্রাই বাড়ি এলাকার কিশোর দাসের বাড়ি থেকে মঙ্গলবার কাকভোরে একটি বিরল প্রজাতির সাপ উদ্ধার করল বনকর্মীরা। তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাই বাড়ি এলাকা থেকে একটি এই বিরল প্রজাতির উদ্ধার করেছেন বনদপ্তর এর কর্মীরা।সাপটির নাম “মাইফার “। এটি সচরাচর অরুণাচল প্রদেশের বিভিন্ন ঘনবন অঞ্চলে দেখা যায় । ত্রিপুরা রাজ্যের ঘন বনাঞ্চলে এমন সাপ খুবই কম দেখা যায়। ঘটনার বিবরণে জানা যায়, তুইসিন্দ্রাই বাড়ি এলাকার বাসিন্দা কিশোর দাসের পরিবারের লোকজনরা এই সাপটিকে দেখতে পায় ঘরের ভিতরে। পরিবারের লোকজনরা তেলিয়ামুড়ার গামাই বাড়িস্থিত বনকর্মীদের খবর দেন ।

বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিরল প্রজাতির সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের অফিসে নিয়ে আসেন। বনকর্মীরা উদ্ধারকৃত বিরল প্রজাতির সাপটিকে দপ্তরের আধিকারিকের নির্দেশ অনুসারে সাত মাইল এলাকার গভীর জঙ্গলে ছেড়ে দেয়। এদিকে এক বন কর্মী জানান, এমন বিরল প্রজাতির সাপ অর্থাৎ মাইফার সাপ অরুণাচল প্রদেশের গভীর জঙ্গলে সচরাচর দেখা যায়। রাজ্যের ক্ষেত্রে এটি বিরল প্রজাতির সাপ।বনদপ্তর এর কর্মীরা সাপটি উদ্ধার করে নিয়ে যাওয়ায় পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রজাতির সাপ দেখে এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top