News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে স্বস্তি! কাবুল থেকে ফিরছেন ২৫ জন ভারতীয়-সহ ৭৮ জন
Image

অবশেষে স্বস্তি! কাবুল থেকে ফিরছেন ২৫ জন ভারতীয়-সহ ৭৮ জন

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): অবশেষে স্বদেশে ফেরার প্রতীক্ষিত স্বস্তি। আফগানিস্তান থেকে ৭৮ জন যাত্রীকে নিয়ে ভারতে আসছে বিশেষ বিমান, ওই বিমানে থাকা ৭৮ জনের মধ্যে ২৫ জন ভারতীয় নাগরিক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, আফগানিস্তান থেকে নিরাপদে প্রত্যাবর্তনে সাহায্য। ২৫ জন ভারতীয়-সহ ৭৮ জনকে নিয়ে দিল্লিতে আসছে এআই ১৯৫৬ বিমান, দুশানবে হয়ে বিমানটি দিল্লিতে আসবে। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কাবুল বিমানবন্দর থেকে ওই ৭৮ জনকে আনা হচ্ছে।

তালিবান-কবলিত আফগানিস্তান থেকে ফেরার আনন্দ ওই ৭৮ জনের চোখে-মুখে ফুটে উঠেছে। বিমানের ভিতরেই তাঁরা বলতে থাকেন, “জো বোলে সো নিহাল সৎ শ্রী আকাল”, “ওয়াহেগুরু জি কা খালসা ওয়াহেগুরু জি কি ফতেহ”। এখন শুধু ভারতের মাটিতে পা রাখার অপেক্ষায় ওই ৭৮ জন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top