News Flash

  • Home
  • Uncategorized
  • False rape case of daughter-in-law : পুত্রবধূর মিথ্যা ধর্ষণের মামলার ভয়ে ফাঁসিতে আত্মঘাতী শ্বশুর
Image

False rape case of daughter-in-law : পুত্রবধূর মিথ্যা ধর্ষণের মামলার ভয়ে ফাঁসিতে আত্মঘাতী শ্বশুর

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২২ আগস্ট৷৷ নিজের ছেলের বউয়ের মিথ্যা ধর্ষণের মামলার ভয় ও আত্মসম্মানে হাত থেকে বাঁচতে ফাঁসি লেগে আত্নঘাতী হওয়ার পথ বেছে নিতে হলো অসহায় এক বৃদ্ধ শ্বশুরকে৷মৃত শ্বশুরের নাম সুধীর দেবনাথ (৬৫)৷ চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে ধর্মনগর থানাধীন শ্রীপুর এলাকায়৷ ধর্মনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷ সাথে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার সদর ধর্মনগর থানাধীন শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের হাফলং এলাকার বাসিন্দা সুধীর দেবনাথের ছেলের বউ চঞ্চলা দেবনাথ বিয়ের পর থেকে আলাদা থাকতো৷ছেলে সুকান্ত দেবনাথ পরিবারের অশান্তির কথা চিন্তা করে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতেও থেকেছিল৷ কিন্তু সম্প্রতি গত মঙ্গলবার সম্পূর্ণ ভিত্তিহীনভাবে পুত্রবধূ চঞ্চলা দেবনাথ নিজের শ্বশুর সুধীর দেবনাথের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রুজু করে৷ ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগের পর স্থানীয় পুলিশ সুধীর দেবনাথের বাড়িতে গিয়ে থানায় আসার কথা বলে আসে৷ পুত্রবধূর এমন ন্যক্কারজনক ভিত্তিহীন ধর্ষণের মামলার ভয় ও আত্মসম্মানে ফাঁসি লেগে আত্মহত্যার পথ বেঁচে নিতে হয় হতভাগা বৃদ্ধ শ্বশুরকে৷

গতকাল সকাল বেলা শশুর সুধীর দেবনাথ(৬৫) বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেননি৷ সুধীর দেবনাথের পরিবারের লোকজন এদিক-ওদিক খোঁজাখুঁজি করে দেখতে পান বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে ফাঁস লেগে আত্মহত্যা করেছেন গৃহস্থ সুধীর দেবনাথ৷খবর দেওয়া হয় ধর্মনগর থানায়৷ ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে৷ পাশাপাশি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷তাছাড়া আজ মৃতদেহ ময়নাতদন্তের পর সুধীর দেবনাথের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ এদিকে মৃত সুধীর দেবনাথের স্ত্রী, ছেলে সুকান্ত দেবনাথ সহ শ্রীপুর এলাকার জনগণ এই ঘটনায় দায়ী পুত্রবধূ চঞ্চলা দেবনাথের কঠোর শাস্তির দাবি তুলেছেন৷এখন দেখার বিষয় পুলিশ কতটুকু সুষ্ঠু তদন্ত চালায়৷পাশাপাশি পুত্রবধূর মিথ্যা ধর্ষনের মামলার ভয় ও আত্মসম্মানে হাত থেকে বাঁচতে বৃদ্ধ শ্বশুর ফাঁসি লেগে আত্মহত্যা করায় গোটা শ্রীপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top